সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

পলিথিনের বিকল্প আবিষ্কার করেছে পাট গবেষণা ইন্সটিটিউট

পাট গবেষণা ইনস্টিটিউট পলিথিনের বিকল্প আবিষ্কার করেছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। বুধবার (৩রা জুলাই) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

পাটমন্ত্রী বলেন, ‌পলিথিনের বিকল্প আবিষ্কার করেছে পাট গবেষণা ইনস্টিটিউট। সেটিও বাণিজ্যিকভিত্তিতে উৎপাদনে আনা হবে। আশা করছি সফল হবো। এক্ষেত্রে সফল হলে প্লাস্টিক ও পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে বাজার থেকে উঠিয়ে নেওয়া হবে।

তিনি বলেন, পলিথিন এখন বাজারে এমনভাবে গেড়ে বসেছে যে, এটি মানবজীবনের জন্য এটি খুবই ক্ষতিকারক । এ নিয়ে পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গেও কথা বলেছি।

তিনি আরও বলেন, চাল, ডাল, আলু ও পেঁয়াজসহ ৮২টি পণ্য আছে, যা বহন করতে পাটের ব্যাগ ব্যবহারে সরকারের নির্দেশনা রয়েছে। আমরা খুলনা, দিনাজপুর, রংপুর, ফরিদপুর, নরসিংদী ও সিলেট সফর করে দেখেছি শতভাগ পাটের বস্তা ব্যবহার করা হচ্ছে।

নানক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ছিল, পাটের পাতা দিয়ে ‘চা’ কেন উৎপাদন হবে না। তিনি ‘পাটের চা’ উৎপাদন করতে বলেছেন। আমি আপনাদের কাছে শুভ সংবাদ দিতে চাই, আমরা এরইমধ্যে ‘রোজেলা টি’ ও ‘পাট পাতার চা’ নামের দুটি চা আবিষ্কারের প্রাথমিক পর্যায়ে রয়েছি। এই ‘রোজেলা টি’তে অনেক উপকার আছে।

মন্ত্রী বলেন, আমরা এগুলো শিগগিরই বাজারজাত করব, বাণিজ্যিক পর্যায়ে চলে যেতে পারব। এছাড়া, মানুষের অন্যতম শত্রু পলিথিন বন্ধ করতে বিকল্প ব্যাগ হিসেবে ‘সোনালি ব্যাগ’ আবিষ্কার করা হয়েছে। এই ব্যাগ দ্রুততম সময়ের মধ্যে বাজারে এনে বাণিজ্যিক পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পাটপণ্য রপ্তানি করতে হলে আমাদের দেশের পাট উৎপাদন আরও বাড়াতে হবে। আমরা সে জন্য সব চেষ্টা করছি। পাট উৎপাদন এলাকা আরও বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। আমরা ক্ষেত্র বাড়ানোর চেষ্টা করছি। পাশাপাশি, পাটপণ্যেও বৈচিত্র্য আনতে চেষ্টা করা হচ্ছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

এলেঙ্গায় রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ১৭ জন নিহত
বিকেলে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন
বিশ্বকাপ ফুটবলের থিম সং প্রকাশ
২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড
হামে প্রাণ গেলো আরও ১৬ শিশুর
যেভাবে বানাবেন খাসির মাংসের কালাভুনা
বিয়ে করলেন কঙ্গনা!
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে রাষ্ট্রীয় খরচে মামলা পরিচালনার জন্য আইনজীবী নিয়োগ
জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
রামিসা হত্যার ঘটনায় অভিযোগ গঠনের শুনানি ১ জুন
এলপিএলের ড্রাফটে ৪৮ বাংলাদেশি ক্রিকেটার
রাফসানের সঙ্গে আমিই প্রথম যোগাযোগ করি: জেফার
নকলায় কুরবানি বিষয়ে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা
কক্সবাজার আদালত চত্বরে প্রকাশ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ২
বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণ, নিহত ৩
নালিতাবাড়ীতে এক হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
বায়তুল মুকাররমে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে
ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত
পত্রিকা সম্পাদকদের নতুন ঐক্যবদ্ধ প্লাটফর্ম
রামিসার ফরেনসিক রিপোর্টে মৃত্যুর আগে মিলেছে ধর্ষণের প্রমাণ

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১ 
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.