শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩, ২৭ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

এ বছর ৩৬ টাকায় ধান, ৪৯ টাকায় চাল কিনবে সরকার

চলতি ২০২৫ সালের বোরো মৌসুমে ধান ও চালের সংগ্রহ মূল্যবৃদ্ধি করেছে সরকার। এবার প্রতি কেজি ধান ৩৬ টাকা ও সেদ্ধ চাল ৪৯ টাকা দরে কিনবে সরকার। এছাড়া গমও ৩৬ টাকা কেজি দরে সংগ্রহ করা হবে, তবে গমের জন্য আলাদা কোনো লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়নি।

বুধবার (৯ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভা শেষে এসব তথ্য জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সরকার এবার সাড়ে ৩ লাখ টন ধান এবং ১৪ লাখ টন সেদ্ধ চাল সংগ্রহ করবে বলে জানানো হয়েছে। গত বছর বোরো মৌসুমে সরকার ৫ লাখ টন ধান, ১১ লাখ টন সেদ্ধ চাল ও এক লাখ টন আতপ চাল সংগ্রহ করেছিল। তখন ধানের দাম ছিল ৩২ টাকা, সেদ্ধ চাল ৪৫ টাকা ও আতপ চাল ৪৪ টাকা।

অর্থ উপদেষ্টা জানান, বন্যা ও অতিবৃষ্টির কারণে কিছু ফসলের ক্ষতি হলেও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। গতবছরের মতো এবারও সংগ্রহ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করছি।

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানান, ধান-চালের সংগ্রহ কার্যক্রম শুরু হবে ২৪ এপ্রিল এবং চলবে ৩১ আগস্ট পর্যন্ত। তিনি বলেন, কৃষি মন্ত্রণালয়ের দেয়া উৎপাদন খরচের ভিত্তিতে এবং কৃষকের ন্যায্য লাভ বিবেচনায় নিয়ে এ দাম নির্ধারণ করা হয়েছে।

এদিকে কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, হাওর এলাকায় ধান কাটা শুরু হয়েছে এবং পহেলা বৈশাখ থেকে পুরোদমে শুরু হবে। আগামীকাল তিনি সুনামগঞ্জে ধান কাটার উৎসবে অংশ নিতে যাচ্ছেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে বৈঠক
ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি ঘোষণা
২০২৭ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা
হামের উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু
ইলন মাস্ককে ভিলেন অ্যাখ্যা দিয়েছে চীন
প্রতিদ্বন্দ্বী হওয়ার বদলে যুক্তরাষ্ট্র-চীনের মিত্র হওয়া উচিত: শি
বৈঠক শেষে টেম্পল অব হেভেন পরিদর্শনে ট্রাম্প-শি
চট্টগ্রামে গুলিবিদ্ধ হয়ে লাইফসাপোর্টে থাকা সেই শিশুটি মারা গেছে
মেসির জোড়া গোলে মায়ামির রোমাঞ্চকর জয়
ওমানে চার প্রবাসী ভাইয়ের আকস্মিক মৃত্যু
ইরান যুদ্ধের মধ্যেই গোপনে আমিরাত গিয়েছিলেন নেতানিয়াহু
হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
নতুন পে স্কেলের সম্ভাব্য বেতন গ্রেড প্রকাশ
একনেক সভায় চূড়ান্ত অনুমোদন পেল পদ্মা ব্যারেজ
আস্থা ভোটের মাধ্যমে থালাপতি বিজয়ের আজ অগ্নিপরীক্ষা
আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা, এআই ক্যামেরার দখলে বহু সড়ক
ড.ইউনূস-নূরজাহানের বিচার দাবি
‘মানুষ মাফিয়া নেত্রী শেখ হাসিনা ও তার দলকে থু ‍থু দেবে’
দেশের শিক্ষাব্যবস্থা পুনর্গঠনের ওপর জোর শিক্ষামন্ত্রীর
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.