বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৯ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

সাত কেজি ওজনের ঢাঁই মাছ ধরা পড়েছে পদ্মাতে

দেখতে অনেকটা পাঙাশের মতো। রুপালি রঙের আঁশবিহীন মাছ। সাধারণত এই মাছের ওজন এক থেকে দুই কেজি হয়। বর্ষা মৌসুমে জালে মাঝেমধ্যে দু–একটি ঢাঁই মাছ ধরা পড়ে। তবে পদ্মা নদীতে সাত কেজি ওজনের একটি ঢাঁই মাছ ধরা পড়েছে।

সোমবার (পহেলা জুলাই) সকালে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে জালে ৭ কেজি ১০০ গ্রাম ওজনের একটি ঢাঁই মাছ ধরা পড়েছে। স্থানীয় জেলে হজরত মণ্ডলের জালে মাছটি ধরা পড়ে। দৌলতদিয়া ফেরিঘাট থেকে প্রায় আট কিলোমিটার উজানে উপজেলার উজানচর ইউনিয়নের মজলিশপুর এলাকায় মাছটি পাওয়া যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে জাল নিয়ে নদীতে মাছ শিকারে বের হন বাহিরচর দৌলতদিয়া চাঁদখানপাড়ার জেলে হজরত মণ্ডল। বাহিরচর থেকে জাল ফেলে প্রায় আট কিলোমিটার দূরে উজানচর ইউপির চর করনেশনা-মজলিশপুর এলাকায় জাল নৌকায় তুলে তিনি দেখতে পান বড় একটি ঢাঁই মাছ। সঙ্গে উঠে আসে আরও দুটি ইলিশ। বিক্রির জন্য নিয়ে আসেন দৌলতদিয়া ঘাট বাজারে দুলাল মণ্ডলের আড়তে। এসময় নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে স্থানীয় মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ মাছগুলো কেনেন।

শাহজাহান শেখ জানান,পদ্মা নদীতে বছরে দু–একটি বড় ঢাঁই মাছ ধরা পড়ে। এ মৌসুমে এত বড় ঢাঁই এই প্রথম পাওয়া গেল। মাছটির ওজন প্রায় ৭ কেজি ১০০ গ্রাম। ৩ হাজার ২০০ টাকা কেজি দরে ২২ হাজার ৭০০ টাকায় মাছটি কিনেছেন। মাছটি তাঁর ফেরিঘাট আড়তে বিক্রির জন্য রেখে দিয়েছেন। কেজিপ্রতি তিনি ২০০ টাকা করে লাভ পেলেই বিক্রি করবেন।

গোয়ালন্দ উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রাজবাড়ী সদর উপজেলার মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব গণমাধ্যমকে বলেন, ঢাঁই বা শিলং হচ্ছে ক্যাটফিশ–জাতীয় সুস্বাদু ও¯খরস্রোতা নদীর আঁশবিহীন রুপালি রঙের মাছ। লম্বায় সাধারণত ১৮৩ সেন্টিমিটার, ওজনে ৩ থেকে ১০ কেজি হয়। রুপালি রং এবং পাখনাগুলো লাল রঙের হয়। অন্যান্য ক্যাটফিশের তুলনায় এই মাছ ডিম কম দেয়। বর্ষায় প্রাপ্তবয়স্ক মাছ প্রজননের জন্য ছোট নদী থেকে বড় নদীতে আসে। ঢাঁই বেশ দুষ্প্রাপ্য ও দামি মাছ।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ঈদুল আজহা উপলক্ষে বিশ্বের সব মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী
ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মির্জা ফখরুল
হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু
‘সরকারি দল ও বিরোধীদল মিলেই একটি বাজেট উপহার দেবে’
ভারত থেকে দেশে ফিরতে সীমান্তে মানুষের ভীড়
দেশের ছয় জেলায় ঝড়ের শঙ্কা
ঢাকায় মৃদু ভূমিকম্প
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান
মৃত্যুর মিছিলে ম্লান ঈদ আনন্দ
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ৬৮ লাখ টাকা টোল আদায়
কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে
হামের উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যু
ঈদের ছুটির পর রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু
পশ্চিমবঙ্গের পর উত্তর প্রদেশেও কুরবানিতে নতুন নির্দেশনা
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
এলেঙ্গায় রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ১৭ জন নিহত
বিকেলে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন
বিশ্বকাপ ফুটবলের থিম সং প্রকাশ
২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১ 
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.