শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩, ২৯ শাওয়াল ১৪৪৭, গ্রীষ্মকাল

আন্দোলনকারীদের যৌক্তিক দাবী মেনে নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আন্দোল‌নকারীদের নেতা‌রা সরকারের কাছে নতুন ‌করে যে ৮ দফা দাবি উত্থাপন করেছে, সেগুলোর ম‌ধ্যে যৌ‌ক্তিক দাবিগু‌লো প্রধানমন্ত্রী মে‌নে নে‌বেন।

আজ শনিবার (২৭ জুলাই) দুপুরে কোটা সংস্কারের দাবিতে নারায়ণগঞ্জে গত কয়েকদিনে দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শেষে জেলা পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এক‌টি মহল সামাজিক যোগাযোগ মাধ‌্যমে গুজব ছ‌ড়ি‌য়ে সাধারণ মানুষকে বিভ্রা‌ন্ত করছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াতের জঙ্গি ও দুষ্কৃতকারীরা যারা সারা দেশে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে, নরসিংদীর কারাগারসহ বিভিন্ন থানায় অস্ত্র লুট করেছে; তাদের চিহ্নিত করে শিগগিরই আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আক্রমণকারীদের প্রধান আক্রোশই ছিল পুলিশ এবং আওয়ামী লীগের প্রতি। স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে যে পুলিশ তাদের ওপর নির্মমভাবে আক্রমণ করা হয়েছে। আমাদের দেশপ্রেমিক বিজিবির ওপরও হামলা করা হয়েছে। আমাদের র‍্যাব, পুলিশ, বিজিবি যখন একত্রে পারছিল না তখন প্রধানমন্ত্রীর নির্দেশে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করার জন্য সেনাবাহিনীর সহযোগিতা চেয়েছি। খুব শিগগিরই আমরা এ অবস্থা থেকে পরিত্রাণ পাব।

তিনি বলেন, আমি আগেই বলেছি, ছাত্রদের মিসগাইড করে যে ঘটনাগুলো ঘটিয়েছে, অনেক হত্যাকাণ্ড ঘটিয়েছে; আমাদের ছাত্রলীগের অনেকেই শাহাদাত বরণ করেছে। তিনজন পুলিশ মারা গেছেন। একজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এদিকে বর্তমানে এক‌টি মহল সোশ্যাল মি‌ডিয়ার মাধ‌্যমে গুজব ছ‌ড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রা‌ন্ত করছে। সাংবাদিকদের দায়িত্ব এইসব গুজব থেকে দেশকে রক্ষা করা।

কোটা আ‌ন্দোল‌নের সন্বয়কারী তিনজ‌ন‌কে নিরাপত্ত‌া হেফজ‌তে রাখা হ‌য়ে‌ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, কারা তা‌দের আক্রমণ কর‌তে চায় সে বিষ‌য়ে জিজ্ঞাসাবাদ ও তদন্ত ক‌রে ব‌্যবস্থা নেয়া হ‌বে।

স্বরাষ্ট্রমন্ত্রীর পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব জাহাঙ্গির আলম, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) পুলিশ কমিশনার হাবিবুর রহমান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক ও জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল প্রমুখ।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

‘বিগত দুই সরকারের সময় ঠিকমতো হামের টিকা না দেওয়া ক্ষমাহীন অপরাধ’
এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই থেকে শুরু
সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
‘শিক্ষক নিয়োগে মেধাবীদের নির্বাচন নিশ্চিত করা হবে’
‘এই দেশ আমাদের, অন্যকেউ গড়ে দিয়ে যাবেনা’
আজ হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ইসরাইল-লেবাননের যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব
১৭ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার
বিদ্যুৎ উৎপাদনে কমিশনিং লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
শীঘ্রই জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়াচ্ছে
হামের চিকিৎসায় এবার ৮ সদস্যের মেডিকলে বোর্ড গঠন
হজ কাদের জন্য ফরজ?
এনটিআরসিএ’র শিক্ষক শূন্যপদ ৭৭ হাজার
নতুন ২ দিবস পালনের সিদ্ধান্ত সরকারের
শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট
বিসিএস পরীক্ষার সিলেবাসে আসছে পরিবর্তন
বেগম খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচটি প্রতিষ্ঠান পেলো স্বাধীনতা পুরস্কার

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১ 
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.