বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২, ২১ রমজান ১৪৪৭, বসন্তকাল

ভারি বর্ষণে খুলনায় জলাবদ্ধতা

 

 

খুলনায় আষাঢ়ের ভারি বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এতে শহরের অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে গেছে। সড়কে পানি জমে যাতায়াত ব্যবস্থা অচল হয়ে পড়ছে, স্কুল-কলেজের কার্যক্রম ব্যাহত হচ্ছে। সড়কে জমে থাকা পানিতে খেলা করছে শিশুরা।

শহরের নিচু এলাকাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব এলাকায় বসবাসরত মানুষের বাড়ির ভেতরে পানি প্রবেশ করে ঘরের আসবাবপত্র এবং অন্যান্য সামগ্রী নষ্ট হচ্ছে। ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোও এ বৃষ্টির নেতিবাচক প্রভাব পড়েছে। দোকান পাটের অনেক পণ্য ভিজে নষ্ট হয়ে গেছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দুদিন এই ভারি বর্ষণ অব্যাহত থাকতে পারে। এতে করে পরিস্থিতির আরও অবনতি ঘটার আশঙ্কা রয়েছে।

স্থানীয়রা জানান, শহরের ড্রেনেজ ব্যবস্থা অপ্রতুল হওয়ায় বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশিত হচ্ছে না। ফলে শহরজুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।

নগরীর মুজগুন্নি এলাকার ইজিবাইক চালক মো. আব্দুল মান্নান জানান, ভারি বৃষ্টিতে খুলনার ছোট বড় সকল সড়কেই পানি জমে গেছে। হলে আমরা ইজিবাইক চালাতে পারছি না। কয়েকটি বড় বড় সড়কে দেখলাম শিশুরা সেখানে খেলা করছে।

খুলনা আবহাওয়া অধিদপ্তরের সিনিয়র আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ জানান, শুক্রবার (১২ জুলাই) সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খুলনায় বৃষ্টি হয়েছে ৬৩ মিলিমিটার। এর আগে বৃহস্পতিবার রাতে বৃষ্টিপাত হয় ৩৪ মিলিমিটার।

তিনি জানান, আষাঢ়ের এই কদিন এ ধরনের বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরিমাণ কমলে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

আই হ্যাভ অ্যা প্ল্যান: ট্রাম্প
রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের
সংসদে আসেন, তারপর গণভোটের বিষয়ে সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী
খাদ্যসামগ্রী ও জরুরি ওষুধসহ কয়েক টন ত্রাণ সামগ্রী ইরানে পাঠিয়েছে আজারবাইজান
ইরান যুদ্ধে নতুন বার্তা আমিরাতের
ঢাবিতে পিটিয়ে হত্যা: ২২ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা
ম্যানেজিং কমিটি সভাপতি পদের জন্য স্নাতক পাসের শর্ত বাতিল
ট্রাম্পের বক্তব্যের পর তেলের দামে সুখবর
নিজের উপদেষ্টাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়ন চান জামায়াত আমির
‘যতদিন প্রয়োজন ক্ষেপণাস্ত্র হামলা চলবে’
‘আমার স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন’
কৃষকদের ১২ হাজার কোটি টাকার কৃষিঋণ মওকুফ
ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে সহায়ক হবে: সিপিডি
নেপালের জনগণকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
যুক্তরাজ্যের বাণিজ্য প্রতিমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
নেইমারকে ব্রাজিলে ফেরানোর পর হতাশ আনচেলত্তি
ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ৭ সেনা নিহত
আজ ভারত থেকে আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল
ইরান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে: ট্রাম্প

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১ 
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.