রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩, ৮ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

ঢাবিতে আগামী শিক্ষাবর্ষ থেকে চালু হচ্ছে ‘বঙ্গবন্ধু ডক্টরাল ফেলোশিপ প্রোগ্রাম’

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আগামী শিক্ষাবর্ষ থেকে চালু হতে যাচ্ছে ‘বঙ্গবন্ধু ডক্টরাল ফেলোশিপ প্রোগ্রাম’। এই বিষয়ে একটি নীতিমালাও প্রণয়ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এতে দেশি-বিদেশি শিক্ষার্থীরা সুনির্দিষ্ট যোগ্যতা ও শর্ত পূরণ সাপেক্ষে এই প্রোগ্রামে আবেদন করতে পারবেন।

বুধবার (২৬শে জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত সিনেটের বার্ষিক অধিবেশনে সিনেট চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল তার অভিভাষণে এ তথ্য জানান।

উপাচার্য বলেন, উন্নত দেশে গবেষণাপ্রধান বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স এবং পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীর সংখ্যা আন্ডার গ্র্যাজুয়েট পর্যায়ের শিক্ষার্থীর সংখ্যার প্রায় কাছাকাছি। এ ধরনের বিশ্ববিদ্যালয়ে নিজস্ব ফেলোশিপ প্রোগ্রামও চালু থাকে।

আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু ডক্টরাল ফেলোশিপ প্রোগ্রাম’চালু করার সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং একটি নীতিমালাও প্রণয়ন করা হয়েছে। আগামী শিক্ষাবর্ষ থেকে এই ফেলোশিপ প্রোগ্রাম চালু করা হবে।

তিনি বলেন, দেশি-বিদেশি শিক্ষার্থীরা সুনির্দিষ্ট যোগ্যতা ও শর্ত পূরণ সাপেক্ষে এই প্রোগ্রামে আবেদন করতে পারবেন। ভর্তিকৃত শিক্ষার্থীরা প্রতি মাসে সম্মানজনক বৃত্তির অর্থসহ অন্যান্য সুযোগসুবিধা পাবেন, যা উন্নত বিশ্বের প্রায় অনুরূপ।

ডিগ্রি প্রাপ্তির জন্য ইমপ্যাক্ট ফ্যাক্টর-সংবলিত জার্নালে (কিউ ওয়ান/কিউ টু) অন্তত দুটি প্রকাশনা থাকতে হবে। বাংলাদেশে এই ধরনের উদ্যোগ এটিই প্রথম।

উপাচার্য আরও বলেন, গবেষণাকে উৎসাহিত করার জন্য ২০২১ সালে আন্ডার গ্র্যাজুয়েট পর্যায়ে সকল শিক্ষার্থীর জন্য মনোগ্রাফ বা প্রজেক্ট চালু করার এবং মাস্টার্স পর্যায়ে প্রতিটি ব্যাচে ন্যূনতম ৩০ শতাংশ শিক্ষার্থীকে থিসিস গ্রুপের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। এসব উদ্যোগের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে গবেষণা-পরিবেশ ও গবেষণা-মনস্কতা উত্তরোত্তর বৃদ্ধি পাবে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফের শাহবাগে শিক্ষক-পুলিশ মুখোমুখি
প্রশ্নপত্র ফাঁসের গুজবে কান দেবেন না: শিক্ষামন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক অনুষ্ঠিত
মাস সেরার পুরস্কার জিতে ইতিহাস গড়লেন ইয়ামাল
উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর
২০২৭ সালের এসএসসি পরীক্ষা ডিসেম্বরেই নেওয়ার পরিকল্পনা
মৃত্যুর পর ভাইরাল অভিনেত্রীর পোস্ট!
‘ইনশাআল্লাহ’ বলা সেই হলিউড অভিনেত্রীকে ভক্তের কুরআন উপহার
ভাঙন থামছে না ভোগাইয়ের, আতঙ্কে বেনীরগোপবাসী
জামায়াত আমিরের মন্তব্যে মির্জা ফখরুলের ক্ষোভ
বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিত
কলেজ ছাত্র রিজয়ান রশীদের বানানো গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী
কান কথা বলে ও তেল মারা লোকদের কাছে দূরে থাকবেন: কর্নেল (অব.) অলি আহমদ
সাধারণ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন বিএনপি সরকার: প্রধানমন্ত্রী
রুশ বিপ্লবের স্মরণে ঢাকাস্থ রুশ হাউসের বৃক্ষরোপণ কর্মসূচি
‘সব ধরনের আইন যাচাই-বাছাই করে সংসদে তোলা হবে’
ফের হরমুজ প্রণালীতে হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র
‘ইরান ও যুক্তরাষ্ট্র শিগগিরই আলোচনায় বসবে’
রানা প্লাজা ট্রাজেডির ১৩ বছর আজ
হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.