দুর্দান্ত ও নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই আফগানদের রানের লাগাম টেনে ধরে বাংলাদেশের তাসকিন ও তানজিম সাকিব। রানের গতি বাড়াতে গিয়ে মাঝের ওভারগুলোতে রিশাদের ওপর ছড়াও হওয়ার চেষ্টা করে আফগানিস্তান। তবে নিজের পরিকল্পনায় সফল ছিলেন এই লেগি। তাতে পুরো ২০ ওভার ব্যাটিং করেও ১১৫ রানের বেশি করতে পারেনি আফগানরা।
মঙ্গলবার কিংস্টনে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৫ রান তুলেছে আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেছেন রহমানুল্লাহ গুরবাজ।








