বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৯ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

এই গরমে সুস্থ থাকতে করণীয়

প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন। তাপমাত্রা কমার যেন নামই নেই। ফলে গরমজনিত বিভিন্ন রোগ আক্রান্ত হচ্ছেন অনেকেই। এই সময়ে নিজেকে সুস্থ রাখতে প্রয়োজন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। তাহলে রোগব্যাধির সঙ্গে লড়াই করা সহজ।

কীভাবে এই গরমে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবেন চলুন জেনে নেওয়া যাক–

ব্যায়াম :

প্রতিদিন অনন্ত ৩০ মিনিট ব্যায়াম করুন। বাইরে বের না হতে পারলে ঘরের ভেতর ফ্রি হ্যান্ড এক্সরেসাইজ করুন। মাঝেমধ্যে লম্বা শ্বাস নিয়ে ধরে রেখে ফুসফুসের ব্যায়াম করুন।

পর্যাপ্ত ঘুম:

সুস্থ থাকতে এবং দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পর্যাপ্ত ঘুম জরুরি। দৈনিক অন্তত ৭-৮ ঘণ্টা ঘুমের অভ্যাস করুন। রাতে বেশি না জেগে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন। সকাল সকাল উঠুন।

প্রয়োজনীয় ভিটামিন :

দৈনিক ১৫ মিনিট সূর্যের আলোতে থাকুন। প্রয়োজনে ভিটামিন ডি সাপ্লিমেন্ট খেতে পারেন। ভিটামিন সি এর যোগান পেতে খান লেবু, কমলা, আঙ্গুর, আমলকি, আমড়া ইত্যাদি। প্রয়োজনে ভিটামিন সি ট্যাবলেটও খেতে পারেন। ভিটামিন এ পেতে খান গাজর, আম, পেঁপে, মাছ, ডিম, দুধ, লিভার, হলুদ ও সবুজ শাকসবজি। কুমড়া, কাজুবাদাম, চিনাবাদাম, টমেটো, সূর্যমুখী তেল ইত্যাদিতে পাবেন ভিটামিন ই।

আরও যা খাবেন :

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খান রসুন, আদা, বাদাম, চিয়া সীড। এগুলো জিংকের উৎস। খাদ্যতালিকায় রাখুন মধু, কালো জিরা, আদা, টকদই, গ্রিন টি, সবুজ ফল ও শাকসবজি। একইসঙ্গে পরিমিত পানি পান করুন।

যেসব খাবার এড়িয়ে চলবেন :

সুস্থ থাকতে লবণ, চিনি, ফাস্ট ফুড, তৈলাক্ত খাবার, প্রসেসিং খাবার এড়িয়ে চলুন। ধূমপানের অভ্যাস থাকলে তা ছাড়ুন। মদ্যপানের অভ্যাস থাকলে তা বাদ দিন।

ক্রনিক রোগ নিয়ন্ত্রণে রাখুন :

ডায়াবেটিস, ব্লাড প্রেশার, লিভার রোগ, হার্ট এর সমস্যা থাকলে এই গরমে তা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। তাহলে মৌসুমি রোগের সঙ্গে লড়া সহজ হবে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ঈদুল আজহা উপলক্ষে বিশ্বের সব মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী
ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মির্জা ফখরুল
হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু
‘সরকারি দল ও বিরোধীদল মিলেই একটি বাজেট উপহার দেবে’
ভারত থেকে দেশে ফিরতে সীমান্তে মানুষের ভীড়
দেশের ছয় জেলায় ঝড়ের শঙ্কা
ঢাকায় মৃদু ভূমিকম্প
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান
মৃত্যুর মিছিলে ম্লান ঈদ আনন্দ
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ৬৮ লাখ টাকা টোল আদায়
কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে
হামের উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যু
ঈদের ছুটির পর রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু
পশ্চিমবঙ্গের পর উত্তর প্রদেশেও কুরবানিতে নতুন নির্দেশনা
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
এলেঙ্গায় রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ১৭ জন নিহত
বিকেলে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন
বিশ্বকাপ ফুটবলের থিম সং প্রকাশ
২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.