বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৯ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

হালদার রেণুর দাম দ্বিগুণ

দেশের অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীতে কার্প জাতীয় মা মাছ ডিম ছাড়ার পর সংগ্রহ হয়েছে প্রচুর ডিম। এসব ডিম নেয়া হয়েছিল আশপাশের হ্যাচারিগুলোতে। এখন রাউজান-হাটহাজারী হ্যাচারিগুলোতে উৎপাদিত রেণু দেদার কেনা-বেচা চলছে। এবার প্রতি কেজি রেণু বিক্রি হচ্ছে ৮০ হাজার থেকে ১ লাখ ৬০ হাজার টাকা পর্যন্ত। চাষিরা বলছেন, দাম অনেক চড়া। এক বছরের ব্যবধানে দাম দ্বিগুণ হয়েছে বলে দাবি করেছেন অনেকে। তবে হালদা গবেষকরা জানান, আজ কাল থেকে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে আরও ডিম ছাড়বে। আর তখন দাম কমতে পারে।

দেখা যাচ্ছে, ডিম থেকে রেণু উৎপাদনের পর হালদা পাড়ের জেলেদের কাছ থেকে রেণু কেনার জন্য হ্যাচারিগুলোতে প্রতিদিন দেশের বিভিন্ন জায়গায় হতে ভিড় করছেন মৎস্য চাষিরা। নদীর দুই পাড়ে হাটহাজারী অংশে মদুনাঘাট হ্যাচারিতে, শাহ মাদারী হ্যাচারিতে, মাছুয়াঘোনায়, রাউজান অংশের মোবারকখীল হ্যাচারিতে ও এনজিও সংস্থা আইডিএফ হ্যাচারিতে উৎপাদিত রেণু বিক্রি হচ্ছে। তবে ২০২৩ সালে উৎপাদিত রেণু বিক্রি হয়েছিল ৭০ হাজার থেকে ৮০ হাজার পর্যন্ত। এবার প্রতি কেজি রেণু বিক্রি হচ্ছে ৮০ হাজার থেকে ১ লাখ ৬০ হাজার টাকা পর্যন্ত। গত বছরের তুলনায় উৎপাদিত রেণুর দাম এবার বেড়ে দ্বিগুণ হয়েছে।

জেলেরা বলেন, আমাদের হ্যাচারিতে ডিম থেকে উৎপাদিত রেণু গত ১১ মে থেকে বিক্রি শুরু হয়েছে। দেশের বিভিন্নস্থান থেকে আসা মৎস্য চাষিরা আমাদের সাথে দরকষাকষির মাধ্যমে এবার ১ লাখ ৬০ হাজার টাকা পর্যন্ত প্রতি কেজি রেণু বিক্রি করছি।

এ ব্যাপারে হালদা গবেষক ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের জীববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. শফিকুল ইসলাম জানান, এবার হালদা থেকে সংগ্রহ করা ডিমের পরিমাণ ১ হাজার ৬৮০ কেজি। উৎপাদিত রেণু বিক্রি হচ্ছে সর্বনিম্ন ৮০ হাজার এবং সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার টাকা পর্যন্ত।

তিনি জানান, ৪০ কেজি ডিম হতে ১ কেজি রেণু উৎপাদন হয়। সেই হিসেবে উৎপাদিত রেণুর সংখ্যা ৪২ কেজি হওয়ার কথা। জুন মাসে আরও ২টি জোঁ (অমাবস্যা জোঁ-৩ থেকে ৮ জুন, পূর্ণিমার জোঁ- ২০ থেকে ২৪ জুন) রয়েছে। আশা করছি অনুকূল পরিবেশ অর্থাৎ বজ্রপাতসহ ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল নেমে আসলে সেই সময়ে মা মাছ নদীতে পুরোদমে ডিম ছাড়বে। তবে রেণু কম হওয়ায় দাম একটু বেশি। তবে পুরোদমে মা মাছ ডিম ছাড়লে, পর্যাপ্ত পরিমাণে যদি ডিম পাওয়া যায় তাহলে সেই সময়ে রেণুর দাম কিছুটা কমবে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ঈদুল আজহা উপলক্ষে বিশ্বের সব মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী
ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মির্জা ফখরুল
হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু
‘সরকারি দল ও বিরোধীদল মিলেই একটি বাজেট উপহার দেবে’
ভারত থেকে দেশে ফিরতে সীমান্তে মানুষের ভীড়
দেশের ছয় জেলায় ঝড়ের শঙ্কা
ঢাকায় মৃদু ভূমিকম্প
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান
মৃত্যুর মিছিলে ম্লান ঈদ আনন্দ
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ৬৮ লাখ টাকা টোল আদায়
কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে
হামের উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যু
ঈদের ছুটির পর রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু
পশ্চিমবঙ্গের পর উত্তর প্রদেশেও কুরবানিতে নতুন নির্দেশনা
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
এলেঙ্গায় রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ১৭ জন নিহত
বিকেলে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন
বিশ্বকাপ ফুটবলের থিম সং প্রকাশ
২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.