শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩, ১৩ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

দ্রুত ছড়াচ্ছে কানাডার পশ্চিমাঞ্চলের দাবানল

পশ্চিম কানাডার প্রদেশ আলবার্টায় বাতাসের তীব্র গতিতে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে। মঙ্গলবার (১৪ মে) দাবানলের ভয়াবহতার জন্য দেশটির ফোর্ট ম্যাকমুরে এবং আশপাশের শহরগুলো থেকে প্রায় ৬ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, কানাডার তেল ও বালি সমৃদ্ধ শহর ফোর্ট ম্যাকমুরেতে দাবানলের আগুন দ্রুতই ছড়িয়ে পড়ছে। শুষ্ক আবহাওয়ায় বাতাসের তীব্র গতিতে দাবানল আরও ছড়াচ্ছে।
দাবানলের ধোঁয়ায় ছেয়ে গেছে ওয়েস্টার্ন কানাডা
স্থানীয় এক কর্মকর্তা এক বিবৃতিতে বলেন, আলবার্টায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে প্রায় ১০ হাজার হেক্টরের বেশি এলাকা। স্থানীয় সময় বিকেল ৪টার মধ্যেই আবাসন্দ, বিকন হিল, প্রেইরি ক্রিক এবং গ্রেলিং শহরের প্রায় ৬ হাজার বাসিন্দাকে শহর ছেড়ে নিরাপদ জায়গায় আশ্রয় নেয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

এদিকে, আলবার্টা প্রদেশের দাবানল বিষয়ক তথ্য কর্মকর্তা জোসি সেন্ট ওঞ্জ এক সংবাদ সম্মেলনে বলেন, দেশটির দক্ষিণ-পশ্চিমে ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে বাতাস বইছে। দাবানলের আগুন ১০ হাজার হেক্টরের বেশি এলাকায় ছড়িয়ে পড়ায় দূষিত হয়ে পড়েছে সেখানকার বাতাস।

এদিকে, কানাডার তেলসমৃদ্ধ প্রদেশ আলবার্টায় গত শুক্রবার থেকে ভয়ংকর রকমের দাবানলে জ্বলছে ফোর্ট ম্যাকমুরের প্রায় ১০ হাজার হেক্টরের বেশি এলাকা। দাবানলের কারণে বন্ধ রাখা হয়েছে আলবার্টা থেকে ব্রিটিশ কলাম্বিয়া যাওয়ার মহাসড়ক।

২০১৬ সালে ফোর্ট ম্যাকমুরে থেকে সরিয়ে নেয়া হয় প্রায় এক লাখ বাসিন্দাকে; বন্ধ রাখা হয় শহরটির তেল উৎপাদন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

কোনো নারীই ‘ট্রফি’ হতে চায় না: প্রীতি জিনতা
‘একাত্তরের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়’
নকলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ
ইরানের সঙ্গে আবার যুদ্ধের হুঁশিয়ারি ট্রাম্পের
বিশ্বকাপে যুক্তরাষ্ট্রেই খেলবে ইরান
আজ মহান মে দিবস
বিচ্ছেদ ভুলে ফের প্রেমে মশগুল হানিয়া আমির
বিয়ের আগে টানা লাউ খেয়েছেন যে অভিনেতী
নকলায় ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তৈরি: ৩০ হাজার টাকা জরিমানা
রাজনৈতিক কারণে দায়ের করা ২৩ হাজার ৮৬৫টির বেশি মামলা প্রত্যাহার
হাম পরিস্থিতি আগামী মাসের মধ্যেই সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব
ইনুকে ‘টেনশন না করতে বলা’ দুই কনস্টেবল শাস্তির আওতায়
প্রথম নির্বাচনেই বাজিমাত, ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়
টঙ্গীতে মাদক অভিযানে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২৮
জার্মানি থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র!
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস
শিক্ষামন্ত্রীর নতুন পিএস বিচারক ফারহান ইসতিয়াক
সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীর গেজেট কাল
দাম বাড়ল সয়াবিন তেলের
প্রাথমিক শিক্ষার্থীদের নতুন ইউনিফর্মের নকশা উপস্থাপন

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.