বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩, ২৫ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

‘চুক্তি থেকে মুক্তি চাই, নিয়মিত চাকরি চাই’

অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন, লাইন শ্রমিকদের চাকরিতে বিভিন্ন বৈষম্য দূর, নির্দিষ্ট কর্মঘণ্টা, পে-স্কেল প্রদান, ২৩ জুলাই থেকে প্রধানমন্ত্রীর প্রণোদনাসহ ৩৫ দফা দাবিতে কর্মবিরতি পালন করেছেন রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ পাগলাপীরের শতাধিক কর্মকর্তা-কর্মচারী।

বৃহস্পতিবার (৯ মে) সকাল ৯টা থেকে তারা পাগলাপীর কার্যালয়ের সামনে এ কর্মবিরতি শুরু করেন। বিকেল ৪টা পর্যন্ত কর্মবিরতি অব্যাহত ছিল।

আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীরা জানিয়েছেন, যতক্ষণ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের দাবিদাওয়া বাস্তবায়নের সুনির্দিষ্ট কোনো ঘোষণা দেবেন না, ততক্ষণ পর্যন্ত তারা কর্মবিরতি পালন করবেন। তবে কর্মবিরতি চলাকালে জরুরি সার্ভিস চালু থাকলেও গ্রাহক পর্যায়ে সব ধরনের সেবা বন্ধ থাকবে।

রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ পাগলাপীর কার্যালয়ে গিয়ে দেখা যায়, তারাগঞ্জ, বদরগঞ্জ, কাউনিয়া, গংগাচড়া, সদর, মর্ডান, হারাগাছ ও সৈয়দপুর সাব-জোনাল অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা প্ল্যাকার্ড, ব্যানার হাতে পাগলাপীর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে চাকরি নিয়মিত করার ও পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (আরইবি) বৈষম্যমূলক আচরণ না করার দাবিতে নানা স্লোগান দিচ্ছেন।

কর্মবিরতি কর্মসূচিতে লাইনম্যান (চুক্তিভিত্তিক) ফয়সাল আহমেদ ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা নানারকম বৈষম্যের শিকার হচ্ছি। পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (আরইবি) কাজ হলো বিতরণ ব্যবস্থা করা, আমাদের সমিতির কাজও হলো বিতরণ ব্যবস্থা করা। আমরা মাঠে কাজ করছি। কিন্তু আমাদের নির্দিষ্ট কোনো কর্মঘণ্টা নেই, সাপ্তাহিক ছুটি নেই। একই নিয়োগ প্রক্রিয়া একই পদে চাকরি কিন্তু কেউ নিয়মিত, কেউ চুক্তিভিত্তিক, কেউ কাজ নেই মজুরি নেই হিসেবে কাজ করছি। এটা কেমন বৈষম্য বলেন। আমরা চাই সকল বৈষম্য দূর করে নির্দিষ্ট কর্মঘণ্টা, সাপ্তাহিক ছুটি এবং নিয়মিত চাকরির আওতায় আমাদের আনা হোক।

আরেক চুক্তিভিত্তিক কর্মচারী পল্লী বিদ্যুতের লাইন শ্রমিক রনি হাসান আক্ষেপ করে বলেন, এখানে একই পদে ভিন্ন ভিন্ন নিয়োগ দেওয়ায় নানা সমস্যা দেখা দিয়েছে। চুক্তিভিত্তিক হওয়ায় বিভিন্ন ধরনের ভাতা, প্রণোদনা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। কাজ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হলে নিয়মিতরা যে সুযোগ-সুবিধা পান, তার ন্যূনতম আমরা পাই না। কাজ নেই মজুরি নেই হিসেবে যাদের যোগদান আছে, তাদের বেতন-বোনাস ভিন্ন অবস্থায় চলে যাচ্ছে। আরইবি’র কাছে একটাই দাবি চুক্তি থেকে মুক্তি চাই, নিয়মিত চাকরি চাই।

রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার খুরশিদ আলম বলেন, শুধু অনিয়মিত, চুক্তিভিক্তিক কর্মকর্তা-কর্মচারীরাই নয়, অন্যান্যরাও কর্মবিরতি পালন করছে। তারা আমাকে স্মারকলিপি দিয়েছে। আমরা সেটা আরইবির কাছে পাঠাব।

কর্মবিরতিতে সেবা বিঘ্নিত হচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, আমরা ইমার্জেন্সি সার্ভিসগুলো চালু রেখেছি। ক্যাশে বিল আদায়, সাবস্টেশনের ডিউটি, গ্রাহকদের অভিযোগ এগুলো চালু রাখছি।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

আস্থা ভোটের মাধ্যমে থালাপতি বিজয়ের আজ অগ্নিপরীক্ষা
আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা, এআই ক্যামেরার দখলে বহু সড়ক
ড.ইউনূস-নূরজাহানের বিচার দাবি
‘মানুষ মাফিয়া নেত্রী শেখ হাসিনা ও তার দলকে থু ‍থু দেবে’
দেশের শিক্ষাব্যবস্থা পুনর্গঠনের ওপর জোর শিক্ষামন্ত্রীর
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু
পাকিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর জয় বাংলাদেশের
সরকারি মদের দোকান বন্ধ করলেন থালাপতি বিজয়
নকলায় খাল পুনঃখননের উদ্বোধন করলেন ফাহিম চৌধুরী এমপি
চলতি মাসের প্রথম ১০ দিনেই দেশে এলো ১২৮ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স
ইউজিসি কর্মশালা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী
কাপাসিয়ায় পাঁচ হত্যার ময়নাতদন্ত রিপোর্টে ভয়াবহ তথ্য প্রকাশ
সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
‘হাম নিয়ে জরুরি অবস্থা জারির প্রয়োজন নেই’
কোরবানির হাটে জাল নোট ঠেকাতে ব্যাংকের বুথ বাধ্যতামূলক
পদ্মা সেতুসহ বিভিন্ন মেগা প্রকল্পে ব্যাপক দুর্নীতি: প্রধানমন্ত্রী
এমন পরিস্থিতি আর কেউ ফেস করেননি: মোনামি
নকলায় শতাধিক বোতল বিদেশী মদ উদ্ধার, আটক ৩
নকলায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানা রুপার জামিন

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.