চ্যাম্পিয়ন্স লীগের প্রথম লেগে ঘরের মাঠে পিএসজিকে ১-০ গোলে হারিয়েছিল বরুশিয়া ডর্টমুন্ড। এবার দ্বিতীয় লেগে পিএসজির ঘরের মাঠেও একই ব্যবধানে জিতলো জার্মান ক্লাবটি। দুই লেগ মিলিয়ে ২-০ গোলের অগ্রগামিতায় ১১ বছর পর চ্যাম্পিয়নস লীগের ফাইনালে উঠলো ডর্টমুন্ড।
সর্বশেষ ২০১২ সালে ফাইন খেলে ডর্টমুন্ড। সেবার স্বদেশী ক্লাব বায়ার্ন মিউনিখের বিপক্ষে ২-১ গোলে হেরে শিরোপা হাতছাড়া করে তারা। এবার প্রতিপক্ষ হিসেবে কাদের পাবে ডর্টমুন্ড সেটা ঠিক হবে আগামীকাল। যেখানে দ্বিতীয় সেমিফাইনালের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ।








