ডেনমার্কের ৪০০ বছরের ঐতিহাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড
ডেনমার্কের কোপেনহেগেন শহরের ৪০০ বছরের পুরাতন ঐতিহাসিক বোরসেন ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।
মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ৭টা ৪০ মিনিটের দিকে এ দুর্ঘটনার সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের প্রায় ৫ ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে কোপেনহেগেন স্টক এক্সচেঞ্জের প্রায় অর্ধেক সম্পদ ভস্মীভূত হয়েছে। তবে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে ঘটেছে সে সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।
ঘটনাস্থলের চারপাশে বিপুল সংখ্যক পুলিশ, সেনাবাহিনী মোতায়েন করা হয়। নিরাপত্তার জন্য আশপাশের সব রাস্তা বন্ধ করে রাখা হয়। তবে এই ভবনের কোনো বাংলাদেশি ছিলেন কি না সে সম্পর্কে কিছু জানা যায়নি।








