শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩, ২৯ শাওয়াল ১৪৪৭, গ্রীষ্মকাল

ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি নারিনের, রানপাহাড়ে কলকাতা

দুই ম্যাচ আগেই সেঞ্চুরির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। থামতে হয় ৮৫ রানে। তবে এবার আর ভুল করেননি সুনিল নারিন। ৪৯ বলেই দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়েছেন ক্যারিবীয় অলরাউন্ডার।

ইডেন গার্ডেনসে নারিনের ৫৬ বলে ১০৯ রানের বিধ্বংসী এক সেঞ্চুরিতে ভর করেই ৬ উইকেটে ২২৩ রানের পাহাড়সম সংগ্রহ গড়েছে কলকাতা নাইট রাইডার্স। অর্থাৎ জিততে হলে রাজস্থান রয়্যালসকে করতে হবে ২২৪।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নারিনের সর্বোচ্চ ইনিংসটি ৩০ রানের। তবে আইপিএলে এলেই যেন দানবীয় ব্যাটার হয়ে যান নারিন। সেই ধারাবাহিকতায় আজ (মঙ্গলবার) পেয়ে গেলেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।

৫৬ বলে ১০৯ রানের ইনিংসে ১৩টি চার আর ৬টি ছক্কা হাঁকান নারিন। শুধু নারিনেরই নয়, ইডেন গার্ডেনে কলকাতার কোনো ব্যাটারের এটিই প্রথম সেঞ্চুরি।

নারিন বলতে গেলে একাই কলকাতাকে বড় সংগ্রহ এনে দিয়েছেন। বাকিদের তেমন অবদান রাখার দরকার পড়েনি। ১৮ বলে ৩০ করেন অংক্রিশ রঘুভানসি। শেষ দিকে রিঙ্কু সিং ৯ বলে ১ চার আর ২ ছক্কায় করেন অপরাজিত ২০।

রাজস্থান রয়্যালসের আভেশ খান আর কুলদ্বীপ সেন নিয়েছেন দুটি করে উইকেট।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

‘বিগত দুই সরকারের সময় ঠিকমতো হামের টিকা না দেওয়া ক্ষমাহীন অপরাধ’
এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই থেকে শুরু
সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
‘শিক্ষক নিয়োগে মেধাবীদের নির্বাচন নিশ্চিত করা হবে’
‘এই দেশ আমাদের, অন্যকেউ গড়ে দিয়ে যাবেনা’
আজ হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ইসরাইল-লেবাননের যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব
১৭ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার
বিদ্যুৎ উৎপাদনে কমিশনিং লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
শীঘ্রই জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়াচ্ছে
হামের চিকিৎসায় এবার ৮ সদস্যের মেডিকলে বোর্ড গঠন
হজ কাদের জন্য ফরজ?
এনটিআরসিএ’র শিক্ষক শূন্যপদ ৭৭ হাজার
নতুন ২ দিবস পালনের সিদ্ধান্ত সরকারের
শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট
বিসিএস পরীক্ষার সিলেবাসে আসছে পরিবর্তন
বেগম খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচটি প্রতিষ্ঠান পেলো স্বাধীনতা পুরস্কার

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০ 
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.