মঙ্গলবার, ৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩, ১৭ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

নকলায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধন

শেরপুরের নকলায় উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ বালক ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ বালিকা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষ্যে শনিবার (২৯ জুন) বিকেলে উপজেলার পাইস্কা বাইপাস এলাকাস্থ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন’র সভাপতিত্বে
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন ঘোষণা করেন।

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছামিউল হক মুক্তা’র সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি এ.কে.এম মাহবুবুল আলম সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান লিটন এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু হামযা কনক প্রমুখ।

এ-সময় ৫নং বানেশ্বর্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বত, ৭নং টালকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাফফর মহিউদ্দিন বুলবুল, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক মাহফুজুল ইসলাম, ছাত্রলীগ নেতা আতিকুর রহমানসহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ,  উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাসেম মিয়া, নকলা প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসাইনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা ক্রীড়া সংস্থা ও বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ ও খেলোয়াড়গণ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়ামোদী অগণিত দর্শক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বানেশ্বর্দী ইউনিয়ন একাদশ ও টালকী ইউনিয়ন একাদশের মধ্যে উদ্বোধনী খেলাটি নির্ধারিত সময়ে অমীমাংসিত থাকায় ট্রাইব্রেকারের মাধমে ফলাফল নির্ধারিত হয়। এতে টালকী ইউনিয়ন একাদশ ২-০ গোলে বানেশ্বর্দী ইউনিয়ন একাদশকে পরাজিত করে।

খেলার ফিকশ্চার মোতাবেক প্রথম ও দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে আগামী ৬ জুলাই শনিবার বিকেলে ও ৭ জুলাই রবিবার বিকেলে সেমিফাইনাল এবং ১০ জুলাই বুধবার বিকেল ৩ ঘটিকায় একই মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

পশ্চিমবঙ্গেও পদ্ম ফুটেছে: মোদি
হামে আক্রান্ত হয়ে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড
‘এটা লুট-লুট-লুট’, বিস্ফোরক মন্তব্য মমতার
বিপৎসীমার ওপরে ৭ নদীর পানি, বন্যার শঙ্কা
সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা: মির্জা ফখরুল
ক্রীড়া কূটনীতিতে যুক্ত হচ্ছেন জাইমা রহমান
বাংলায় সরকার গঠন করবে বিজেপি: শুভেন্দু অধিকারী
ইউনূস সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
নকলায় প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু
সব কার্ড আমার কাছে, এক্সে ট্রাম্পের বার্তা
হাম সন্দেহে আরও ১০ শিশুর মৃত্যু
মে মাসের গ্যাসের (এলপিজি) দাম অপরিবর্তিত
ফারুকীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ!
নকলায় এডিপি’র মাধ্যমে শিক্ষা, প্রাণিসম্পদ ও ক্রীড়া খাতে উপকরণ বিতরণ
সততা, মেধা ও যোগ্যতাই হবে জনপ্রশাসনে নিয়োগের শর্ত: প্রধানমন্ত্রী
দুর্নীতির সঙ্গে কোনো আপস করতে চাই না: প্রধানমন্ত্রী
পল্টি দেওয়ার অভ্যাস আমার নাই: সাকিব
চিন্তায় ও মননে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চাই: তথ্যমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.