রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩, ২২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

শেরপুর জেলার

নকলায় বৃদ্ধা ফুলমতির পাশে রোটারী ক্লাব অব ঢাকা পূর্বাশা

আব্দুল্লাহ আল-আমিন, নকলা

ছবি : দৈনিক কলিকাল

শেরপুরের নকলা উপজেলার ১নং গণপদ্দী ইউনিয়নের কিংকরপুর মধ্যগজারিয়া গ্রামের গৃহহীন বৃদ্ধা ফুলমতির মানবেতর জীবন নিয়ে সংবাদ প্রকাশের পর পাশে দাঁড়িয়েছে মানবিক সংগঠন রোটারী ক্লাব অব ঢাকা পূর্বাশা।

সংগঠনটির উদ্যোগে অসহায় এই বৃদ্ধার বাড়িতে একটি টিউবওয়েল স্থাপন করা হয়েছে।

জানা যায়, দীর্ঘদিন ধরে চরম কষ্টের মধ্যে দিন কাটাচ্ছিলেন বৃদ্ধা ফুলমতি। মাথা গোঁজার নিরাপদ আশ্রয় না থাকার পাশাপাশি বিশুদ্ধ পানির সংকটও ছিল তার নিত্যদিনের দুর্ভোগ। স্থানীয়ভাবে নানা কষ্ট সহ্য করে দূর-দূরান্ত থেকে পানি সংগ্রহ করতে হতো তাকে। সম্প্রতি তার মানবেতর জীবন নিয়ে সংবাদ প্রকাশ হলে বিষয়টি নজরে আসে বিভিন্ন মহলের।

এরই ধারাবাহিকতায় মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে আসে রোটারী ক্লাব অব ঢাকা পূর্বাশা। ক্লাবটির প্রেসিডেন্ট আহ্ বাবুল হাছান নুপু এবং কো-অর্ডিনেটর রিপসা সৈয়দা লুবানা নাজ আলম-এর সার্বিক তত্ত্বাবধানে শনিবার ৯ মে ফুলমতির বাড়িতে একটি টিউবওয়েল স্থাপন করা হয়। ফলে দীর্ঘদিনের সুপেয় পানির সংকট থেকে কিছুটা মুক্তি পেয়েছেন বৃদ্ধা ফুলমতি।

এ সময় স্থানীয় বাসিন্দারাও সংগঠনটির এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান। তারা বলেন, সমাজের বিত্তবান ও মানবিক মানুষরা যদি এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ান, তাহলে অনেক মানুষের জীবনমান বদলে যেতে পারে। স্থানীয় সচেতন মহলের দাবি, টিউবওয়েল স্থাপনের মাধ্যমে ফুলমতির একটি বড় সমস্যা সমাধান হলেও এখনও তার জন্য একটি নিরাপদ বসতঘর অত্যন্ত জরুরি। তারা সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি ও মানবিক সংগঠনগুলোর প্রতি আরও সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

এদিকে মানবিক সহায়তা পেয়ে আবেগাপ্লুত ফুলমতি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। স্থানীয়দের আশা, ধারাবাহিক সহায়তা অব্যাহত থাকলে একদিন মাথা গোঁজার একটি নিরাপদ ঘরের স্বপ্নও পূরণ হবে এই অসহায় বৃদ্ধার।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

রাজনীতি নিষিদ্ধের দাবিতে উত্তাল ইডেন
নকলায় বৃদ্ধা ফুলমতির পাশে রোটারী ক্লাব অব ঢাকা পূর্বাশা
তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি শপথ নেবেন কাল
দাদা-দাদির কবরের পাশে সমাহিত হলেন বৃষ্টি
কুলাউড়া সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো ১০ বাংলাদেশিকে স্বজনদের কাছে হস্তান্তর
বিগ বসের অভিজ্ঞতা ছিল ‘ট্রমাটিক’: তানিশা
নকলায় বাসের ধাক্কায় ট্রাক্টর চালকের মৃত্যু
স্ত্রী-সন্তানদের নির্মমভাবে হত্যার পর যা করলেন ফুরকান
হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু
সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯৬ হজযাত্রী
দলীয় নেতাদের সঙ্গে আজ প্রধানমন্ত্রীর বৈঠক
শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন
তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা: ট্রাম্প
‘দেশের রাজনীতিতে এখনো কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি’
আইন প্রণয়ন, বদলি বা পদায়নে সরকারের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই
শুভেন্দু অধিকারী হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
‘আপোষহীন দেশনেত্রী’ বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পুরস্কারে ভূষিত
হাসনাত-সারজিসকে নিয়ে রাশেদ খান’র বিস্ফোরক তথ্য প্রকাশ
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
আমি সবসময় কাজের মাধ্যমে দেশকে প্রতিনিধিত্ব করার চেষ্টা করি: ভাবনা

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১ 
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.