পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে ধরাশায়ী হওয়ার পর বিস্ফোরক অভিযোগ করেছেন রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, লুট-লুট-লুট হয়েছে। সেই সঙ্গে তিনি দাবি করেছেন, তার দল তৃণমূল কংগ্রেস ঘুরে দাঁড়াবে।
এ ছাড়া নির্বাচন কমিশনকে বিজেপি কমিশন বলে আখ্যা দেন মমতা। তার অভিযোগ, বিজেপি ১০০টির বেশি আসন লুট করেছে। এই নির্বাচন কমিশনই বিজেপি কমিশন।
সাংবাদিকদের মমতা বলেন, আমি সিও এবং মনোজ আগারওয়ালকে অভিযোগ জানিয়েছি কিন্তু তারা কিছুই করেনি।
এ ছাড়া তিনি বলেন, নির্বাচন কমিশন, কেন্দ্রীয় সশস্ত্র বাহিনি এবং প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী মিলে যা করলো তা পুরোপুরি অবৈধ। এটা লুট, লুট, লুট। ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সর্বশেষ তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত ২০৬টি আসনে এগিয়ে আছে বিজেপি।
অন্যদিকে তৃণমূল কংগ্রেস ব্যাগে ঝুলছে ৮১টি আসন। রাজ্যটিতে সরকার গঠনে যেকোনো দলের ১৪৮টি আসনে জয় পেতে হয়।








