শেরপুরের নকলা উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লো ও হাই বেঞ্চ প্রদান, প্রান্তিক খামারিদের গবাদি পশুর লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) টিকা প্রদান এবং ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (৩ মে) সকালে উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের সহযোগিতায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জাহাঙ্গীর আলম। প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মো. নজরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. শামছুল হক রাকিব, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. খোরশেদুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন মুক্তারসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে লো ও হাই বেঞ্চসহ শিক্ষা উপকরণ এবং ক্রীড়া সংগঠনগুলোর মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি গবাদি পশুর রোগ প্রতিরোধে এলএসডি টিকা কার্যক্রম নিয়েও আলোচনা করা হয়।
এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, ক্রীড়া সংগঠক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।








