শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩, ১৩ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

বিচ্ছেদ ভুলে ফের প্রেমে মশগুল হানিয়া আমির

বিনোদন ডেস্ক

হানিয়া আমির এবং আসিম আজহার আবারও প্রেমের গুঞ্জনে আলোচনায়। সম্প্রতি আসিমের একাধিক কনসার্টে হানিয়ার উপস্থিতি এবং মঞ্চে তাদের রসায়ন ভক্তদের নজর কাড়ে। বিশেষ করে, হানিয়ার হাতে ‘আসিম আলি’ লেখা রুমাল নতুন করে জল্পনা উসকে দিয়েছে। পাকিস্তানি গণমাধ্যমে তাদের বিয়ের খবরও ছড়িয়েছে। যদিও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবু ভক্তরা নতুন শুরুর আশা দেখছেন।

বহুল আলোচিত জুটি হানিয়া আমির এবং আসিম আজহার আবারও প্রেমের গুঞ্জনে শিরোনামে। একসময় তাদের সম্পর্ক ছিল ভক্তদের আলোচনার কেন্দ্রবিন্দু। পরে বিচ্ছেদ ও দীর্ঘ নীরবতায় সেই অধ্যায় শেষ হয়েছে বলেই মনে করা হয়েছিল। কিন্তু সাম্প্রতিক কিছু মুহূর্ত নতুন করে জল্পনা উসকে দিয়েছে।

সম্প্রতি আসিম আজহার এর এক কনসার্টে উপস্থিত ছিলেন হানিয়া আমির। মঞ্চে গান গাওয়ার সময় আসিমের হানিয়ার চোখের দিকে তাকিয়ে গান গাওয়া এবং তাদের পারস্পরিক রসায়ন মুহূর্তেই দর্শকদের নজর কাড়ে। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায়।

এরপর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত আসিমের আরেকটি কনসার্টে হানিয়ার উপস্থিতি আরও বেশি আলোচনার জন্ম দেয়। নিজেকে আড়াল করার চেষ্টা করলেও, তার হাতে থাকা রুমালে বড় অক্ষরে লেখা ছিল ‘আসিম আলি’। এই ছোট্ট বিষয়টিই ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দেয়।

ভক্তদের অনেকেই মনে করছেন, এটি কেবল কাকতালীয় নয়। বরং আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই নিজেদের সম্পর্ককে ধীরে ধীরে প্রকাশ্যে আনছেন তারা। কনসার্টের চোখের ভাষা, ঘনিষ্ঠ মুহূর্ত এবং একসঙ্গে সময় কাটানো সবকিছুই যেন নতুন শুরুর ইঙ্গিত দিচ্ছে।

এদিকে পাকিস্তানি গণমাধ্যমে তাদের বিয়ে নিয়েও জোর গুঞ্জন চলছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে, সব মান-অভিমান ভুলে চলতি বছরের শেষ দিকে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে পারেন এই দুই তারকা। যদিও এখনো কেউ আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি, তবে তাদের সাম্প্রতিক উপস্থিতি ভক্তদের আশাবাদী করে তুলেছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

বিচ্ছেদ ভুলে ফের প্রেমে মশগুল হানিয়া আমির
বিয়ের আগে টানা লাউ খেয়েছেন যে অভিনেতী
নকলায় ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তৈরি: ৩০ হাজার টাকা জরিমানা
রাজনৈতিক কারণে দায়ের করা ২৩ হাজার ৮৬৫টির বেশি মামলা প্রত্যাহার
হাম পরিস্থিতি আগামী মাসের মধ্যেই সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব
ইনুকে ‘টেনশন না করতে বলা’ দুই কনস্টেবল শাস্তির আওতায়
প্রথম নির্বাচনেই বাজিমাত, ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়
টঙ্গীতে মাদক অভিযানে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২৮
জার্মানি থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র!
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস
শিক্ষামন্ত্রীর নতুন পিএস বিচারক ফারহান ইসতিয়াক
সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীর গেজেট কাল
দাম বাড়ল সয়াবিন তেলের
প্রাথমিক শিক্ষার্থীদের নতুন ইউনিফর্মের নকশা উপস্থাপন
যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ
বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
বাজেটে চাপ পড়ার কোনো সম্ভাবনা নেই: প্রধানমন্ত্রী
৮ মে মুক্তি পাচ্ছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়কন’
পারমাণবিক শক্তি ব্যবহারে ৩৩তম দেশ বাংলাদেশ
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১ 
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.