বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩, ২৫ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

শেরপুর জেলার

নকলা প্রেসক্লাবের মানবিক ৮ সাংবাদিককে সম্মাননা প্রদান

নকলা (শেরপুর) প্রতিনিধি

ছবি : দৈনিক কলিকাল

শেরপুরের নকলা উপজেলার ঐতিহ্যবাহী নকলা প্রেসক্লাবের মানবিক ৮ জন সাংবাদিককে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

দেশ ও জাতির কল্যাণে সরকারের উন্নয়ন, সম্ভাবনা ও অসঙ্গতি সমূহ নিজ নিজ কর্মস্থলের গণমাধ্যমে প্রচার-প্রকাশের পাশাপাশি নিয়মিত ভাবে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের মানবিক কার্যক্রম সংবাদপত্রে প্রচার-প্রকাশের মাধ্যমে সমাজে অনবদ্য ভূমিকা রাখায় কলম সৈনিকদের এই সম্মাননা প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির অস্থায়ী কার্যালয়ে সম্পূর্ণ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানব কল্যাণ ফাউন্ডেশন’-এর উদ্যোগে ফাউন্ডেশনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাফেজ মাওলানা সাইম ইসলাম তূর্য’র সভাপতিত্বে সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে সমাজ উন্নয়নে অনবদ্য ভূমিকা রাখায় যেসকল সাংবাদিককে সম্মাননা স্মারক প্রদান করা হয় তারা হলেন, নকলা প্রেসক্লাবের সভাপতি, দৈনিক আলোকিত বাংলাদেশ ও দ্যা ডেইলী ট্রাইব্যুনালের জেলা প্রতিনিধি মো. মোশারফ হোসাইন; ক্লাবের যুগ্মসাধারণ সম্পাদক, দৈনিক আমাদের প্রতিদিন ও শীর্ষ খবরের প্রতিনিধি দেলোয়ার হোসেন দেলু; ক্লাবের অর্থ সম্পাদক, দৈনিক আমার সংবাদ ও দ্যা ডেইলী পোস্টের প্রতিনিধি আব্দুল্লাহ আল-আমিন; ক্লাবের সিনিয়র সদস্য, দৈনিক যায়যায়দিন ও দ্যা ডেইলী অভজারবারের প্রতিনিধি শফিউল আলম লাভলু; ক্লাবের সদস্য ও দৈনিক সংগ্রামের প্রতিনিধি রেজাউল হাসান সাফিত, ক্লাবের সদস্য ও দৈনিক জবাবদিহির প্রতিনিধি মাহদি হাসান রাফসান, নিউজ ২৪ আইপি টিভির প্রতিনিধি জসিম উদ্দিন ও দৈনিক জাতীয় অর্থনীতির প্রতিনিধি আমানুল্লাহ আসিফ।

সংগঠনটির সভাপতি আব্দুল্লাহ আল-আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক নকলা শাখার ব্যবস্থাপক মাওলানা গোলাম সারোয়ার, নকলা প্রেসক্লাবের সভাপতি ও বানেশ্বরদী ইসলামীয়া দাখিল মাদ্রাসার সিনিয়র সহকারী শিক্ষক মো. মোশারফ হোসাইন, উপজেলা মাদ্রাসা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোবারক হোসেন, ইমান আকীদা সংরক্ষণ কমিটি ও হেফাজতে ইসলাম নকলা উপজেলা শাখার সভাপতি মুফতি আব্দুল জলিল কাসেমী, ব্যবসায়ী ও সমাজসেবক সাদেকুর রহমান, রক্তসৈনক বাংলাদেশ ফাউন্ডেশন উপজেলা শাখার সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম কিবরিয়া, এস.কে নেটওয়ার্ক এন্ড কমিউনিকেশনস’র সত্ত্বাধিকারী মো. খায়রুল ইসলাম প্রমুখ।

এছাড়া মানব কল্যাণ ফাউন্ডেশনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যগন এবং বিভিন্ন এলাকা থেকে আগত বেশ কয়েকজন তরুণ স্বেচ্ছাসেবক অতিগুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন। ভবিষ্যতে মানবিক ও উন্নয়ন মূলক সংবাদ সমূহ গুরুত্বের সহিত প্রচার-প্রসারে সংবাদকর্মীদের প্রসংশনীয় ভূমিকা অব্যাহত রাখার আহবান জানান বক্তারা।

উল্লেখ্য, ২০২৩ সালে প্রতিষ্ঠিত হওয়া ‘মানব কল্যাণ ফাউন্ডেশন’ জেলা-উপজেলার বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। অনুকরণীয়, অনুপ্রেরণা দায়ক ও উন্নয়ন মূলক কার্যক্রমসহ সকল মানবিক কাজে সবাইকে উৎসাহিত করতে শিক্ষক, সাংবাদিক, স্বেচ্ছাসেবী সংগঠন, সেবামূলক প্রতিষ্ঠান ও জনবান্ধব স্বচ্ছ রাজনীতিবিদদেরকেও এ সম্মাননা প্রদান করা হয়।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

আস্থা ভোটের মাধ্যমে থালাপতি বিজয়ের আজ অগ্নিপরীক্ষা
আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা, এআই ক্যামেরার দখলে বহু সড়ক
ড.ইউনূস-নূরজাহানের বিচার দাবি
‘মানুষ মাফিয়া নেত্রী শেখ হাসিনা ও তার দলকে থু ‍থু দেবে’
দেশের শিক্ষাব্যবস্থা পুনর্গঠনের ওপর জোর শিক্ষামন্ত্রীর
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু
পাকিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর জয় বাংলাদেশের
সরকারি মদের দোকান বন্ধ করলেন থালাপতি বিজয়
নকলায় খাল পুনঃখননের উদ্বোধন করলেন ফাহিম চৌধুরী এমপি
চলতি মাসের প্রথম ১০ দিনেই দেশে এলো ১২৮ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স
ইউজিসি কর্মশালা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী
কাপাসিয়ায় পাঁচ হত্যার ময়নাতদন্ত রিপোর্টে ভয়াবহ তথ্য প্রকাশ
সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
‘হাম নিয়ে জরুরি অবস্থা জারির প্রয়োজন নেই’
কোরবানির হাটে জাল নোট ঠেকাতে ব্যাংকের বুথ বাধ্যতামূলক
পদ্মা সেতুসহ বিভিন্ন মেগা প্রকল্পে ব্যাপক দুর্নীতি: প্রধানমন্ত্রী
এমন পরিস্থিতি আর কেউ ফেস করেননি: মোনামি
নকলায় শতাধিক বোতল বিদেশী মদ উদ্ধার, আটক ৩
নকলায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানা রুপার জামিন

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.