সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩, ২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

আজ বিশ্ব সংগীত দিবস

১৯৮২ সালে ফ্রান্সে শুরু হয় ‘ফেত দ্যু লা মিউজিক’ তথা ‘বিশ্ব সংগীত’ দিবস।

১৯৮১ সালে দেশটির সংস্কৃতিমন্ত্রী জ্যাক ল্যাং এই ভাবনার প্রবর্তন করেন। সেই থেকে প্রতি বছরের ২১ জুন ইউরোপসহ বিশ্বের শতাধিক দেশে বিশ্ব সংগীত দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

সেই সূত্রে বাংলাদেশেও দিবসটি পালন করা হয় নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে। এবার বেশ বড় পরিসরে দিবসটি পালন হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে।

একাডেমির জনসংযোগ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাসান মাহমুদ জানান, সংগীতের সুরে বিশ্বব্যাপী শান্তি এবং ইতিবাচক চিন্তা ও দর্শনকে ছড়িয়ে দিয়ে সবার সাথে মেলবন্ধন প্রতিষ্ঠার উদ্দেশ্যেই প্রতিবছর দিবসটি পালিত হয় বাংলাদেশে।

সেই লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় বিশ্ব সংগীত দিবস পালিত হবে। আজ (২১ জুন) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে জাতীয় নাট্যশালা মিলনায়তনে আলোচনা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

পরে ২য় পর্বে সাংস্কৃতিক পরিবেশনায় থাকবে অর্কেস্ট্রা ‘সানফ্লাওয়ার’। সমবেত সংগীত পরিবেশন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির কণ্ঠশিল্পীবৃন্দ। একক সংগীত পরিবেশন করবেন টেপরী মাতারি। বিদেশী ভাষার একক সংগীত পরিবেশন করবেন নিতা খন্দকার ও নুসরাত জাহান কৃতি। থাকবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের পরিবেশনায় ব্যান্ড সংগীত।

এছাড়া ২০ জন তারকাশিল্পী সমবেত সংগীত পরিবেশন করবেন। এরপর ঢাকা সাংস্কৃতিক দল বিদেশী গান পরিবেশন করবেন। সবশেষে সমবেত সংগীত পরিবেশন করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিশু-কিশোর সংগীত দল।

আয়োজনটি সবার জন্য উন্মুক্ত থাকছে বলেও জানায় একাডেমি কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ভারত ও রাশিয়া থেকে জ্বালানি আমদানির উদ্যোগ: বাণিজ্যমন্ত্রী
মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা
এবার সংরক্ষিত নারী আসনে জামায়াত জোট প্রার্থীদের তালিকা প্রকাশ
শেরপুরের মেয়ে সানসিলা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন
হরমুজে ইরানের পতাকাবাহী জাহাজ জব্দ, প্রতিশোধের ঘোষণা তেহরানের
বিএনপির মনোনয়ন পেলেন ‘মায়ের ডাক’র তুলি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
প্রেমিকের বিরুদ্ধে রাজসাক্ষী হচ্ছেন জ্যাকুলিন!
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, কখন কী করবেন, জেনে নেয়া যাক
বোলিংয়ে বাংলাদেশ
বর্তমান মজুত গ্যাসে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব
দূরপাল্লার বাসে ভাড়া বাড়ানোর প্রস্তাব
হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু
এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ
এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.