শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩, ২৮ শাওয়াল ১৪৪৭, গ্রীষ্মকাল

ময়মনসিংহ জেলার

ফুলপুরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ২

কলিকাল প্রতিনিধি

ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ টাকাসহ দুইজনকে আটক করা হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে পৌরসভার চরপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন– পৌরসভার চরপাড়া গ্রামের মোজাহারুল ইসলাম সরকারের স্ত্রী হালিমা খাতুন (৪৫) এবং সাহাপুর মোড় বাজার এলাকার আব্দুল খালেকের ছেলে মো. হানিফা (৫০)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফুলপুর অস্থায়ী আর্মি ক্যাম্পের মেজর সাইফুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল দল ও ফুলপুর থানা পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে সন্দেহভাজনদের বসতঘরে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র ও নগদ অর্থ জব্দ করা হয়।

জব্দকৃত আলামতের মধ্যে রয়েছে– ৬০ গ্রাম হেরোইন, ১ হাজার ৭০১ পিস ইয়াবা, ১০ গ্রাম গাঁজা, তিনটি মোবাইল ফোন, দুটি চাইনিজ কুড়াল, একটি দেশীয় কুড়াল, তিনটি রামদা, একটি শাবল এবং নগদ ৪ লাখ ১০ হাজার ৬০০ টাকা।

এ-ব্যাপারে জানতে চাইলে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান জানান, মো. হানিফাকে রাত ১টা ২৫ মিনিটে এবং হালিমা খাতুনকে পৃথক অভিযানে রাত সাড়ে ৪টার দিকে আটক করা হয়। হানিফার বিরুদ্ধে মাদক ও চুরির তিনটি মামলা রয়েছে। আটক দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করে ময়মনসিংহ আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
‘শিক্ষক নিয়োগে মেধাবীদের নির্বাচন নিশ্চিত করা হবে’
‘এই দেশ আমাদের, অন্যকেউ গড়ে দিয়ে যাবেনা’
আজ হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ইসরাইল-লেবাননের যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব
১৭ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার
বিদ্যুৎ উৎপাদনে কমিশনিং লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
শীঘ্রই জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়াচ্ছে
হামের চিকিৎসায় এবার ৮ সদস্যের মেডিকলে বোর্ড গঠন
হজ কাদের জন্য ফরজ?
এনটিআরসিএ’র শিক্ষক শূন্যপদ ৭৭ হাজার
নতুন ২ দিবস পালনের সিদ্ধান্ত সরকারের
শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট
বিসিএস পরীক্ষার সিলেবাসে আসছে পরিবর্তন
বেগম খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচটি প্রতিষ্ঠান পেলো স্বাধীনতা পুরস্কার
প্রতিশোধ প্রতিহিংসা নয়, সহনশীলতাকে গুরুত্ব দিন: প্রধানমন্ত্রী
২৭ ভরি স্বর্ণালংকারসহ প্রতারক তান্ত্রিককে গ্রেফতার করেছে পিবিআই
রাজনীতির শিকার হয়ে অভিনয় ছাড়তে চেয়েছিলাম: প্রিয়াঙ্কা
নকলায় কায়দা বালিকা মাদরাসায় দাখিল পরীক্ষার্থীদের স্মরণীয় বিদায় অনুষ্ঠিত
কূটনৈতিক ফোরামে অংশ নিতে তুরস্ক যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.