শেরপুর জেলার নকলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এ অবাধ, সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে সাংবাদিকদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।
সভায় বক্তব্য রাখেন নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন চন্দ্র গোপ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, দৈনিক ইত্তেফাক এর প্রতিনিধি হযরত আলী, দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন আহমেদ, দৈনিক দেশ রূপান্তর এর প্রতিনিধি শফিউজ্জামান রানা, দৈনিক আরবান এর প্রতিনিধি জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ।
এ-সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি, উপজেলা প্রকৌশলী শামসুল হক রাকিব উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নজরুল ইসলাম এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভায় নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষা, গণমাধ্যমের ভূমিকা, তথ্যের সঠিক প্রচার ও সমন্বিতভাবে দায়িত্ব পালনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
অংশগ্রহণকারীরা একটি গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেন। নকলা উপজেলা প্রশাসনের এই উদ্যোগ স্থানীয় সাংবাদিক মহলে ইতিবাচক সাড়া ফেলেছে।








