বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৩ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

দীর্ঘ ১৯ বছর পর আজ বগুড়ায় আসছেন তারেক রহমান

কলিকাল প্রতিনিধি

দীর্ঘ ১৯ বছর পর আজ বৃহস্পতিবার পৈতৃক জেলা বগুড়ায় আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাজশাহী ও নওগাঁয় দলীয় কর্মসূচির পর সড়কপথে বগুড়ায় আসবেন তিনি। সন্ধ্যায় শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। তাঁকে বরণ করে নিতে নানা প্রস্তুতি নিয়েছেন দলীয় নেতা-কর্মীরা।

বগুড়ার চার তারকা হোটেল নাজ গার্ডেনে আজ ও আগামীকাল শুক্রবার রাত যাপন করবেন তারেক রহমান। শুক্রবার নিজের নির্বাচনী এলাকা বগুড়া-৬ (সদর) আসনে প্রচারে অংশ নেবেন তিনি। বিকেলে পৈতৃক ভিটা গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামে ‘জিয়াবাড়ি’-তে যাবেন। পথে গাবতলী ও শাজাহানপুরে পথসভায় ভাষণ দিতে পারেন। জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত করতে চায় জেলা বিএনপি।

এদিকে তারেক রহমানের আগমন উপলক্ষে হোটেল ‘নাজ গার্ডেন’ নান্দনিক সাজে সাজানো হয়েছে। নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। অতিরিক্ত সিসিটিভি লাগানো হয়েছে। নিজস্ব নিরাপত্তাকর্মী ছাড়াও প্রশাসনের পক্ষ থেকেও কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে ১১ জানুয়ারি বগুড়ায় আসার কথা ছিল তারেক রহমানের। কিন্তু নির্বাচন মিশনের (ইসি) অনুরোধে শেষ পর্যন্ত সেই সফর বাতিল করা হয়। লন্ডনে প্রায় দেড় যুগের নির্বাসন শেষে দেশে ফেরার পর এটাই নিজ নির্বাচনী এলাকায় তাঁর প্রথম সফর। স্থানীয় বিএনপি সূত্র জানিয়েছে, ২০০৬ সালে সর্বশেষ বগুড়ায় এসেছিলেন তারেক রহমান।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

শিক্ষাব্যবস্থায় আসছে বড় পরিবর্তন: শিক্ষা প্রতিমন্ত্রী
গণমাধ্যম কমিশন গঠন নিয়ে নতুন তথ্য জানালেন তথ্যমন্ত্রী
রাজধানীতে শিশুর গলাকাটা লাশ উদ্ধার
টিকা সংকটের বিষয়ে অন্তর্বর্তী সরকারকে আগেই সতর্ক করেছিল ইউনিসেফ
হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু
বিদ্যুতের দাম ইউনিট প্রতি ২১ শতাংশ পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব
দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তি প্রস্তরস্থাপন করলেন প্রধানমন্ত্রী
সকল চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর ছুটি স্থগিত
ওমানে মৃত্যু: ৪ ভাইয়ের মরদেহ আজ রাতে দেশে ফিরবে
সেতুমন্ত্রী অবরুদ্ধ, উদ্ধার করল পুলিশ!
পাকিস্তানকে হোয়াইটওয়াশের পথে বাংলাদেশ
যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে যেসব শর্ত দিয়েছে ইরান
নকলায় ভূমি সেবা মেলা শুরু
সমুদ্রপাড়ে ফুরফুরে মেজাজে প্রভা
নকলায় ফিস্টুলা নির্মূলে র‍্যালি ও আলোচনা সভা
কমল তেলের দাম
পিছু হটলেন ট্রাম্প, দায় চাপালেন অন্যদের ঘাড়ে!
ভূমিসেবা মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
বাংলাদেশকে ৩৫ কোটি মার্কিন ডলার অর্থায়নের অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক
নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতায় গোয়েন্দা ও আইন-শৃঙ্খলা বাহিনী সমন্বয় করবে: প্রধানমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.