বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৩ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

‘আমেরিকার সঙ্গে কোনো না কোনোভাবে প্রত্যেক রাজনৈতিক দলই যুক্ত’

কলিকাল প্রতিনিধি

দেশের প্রতিটি রাজনৈতিক দল কোনো না কোনোভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত বলে মন্তব্য করেছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার।

তিনি আরও বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রত্যেকটি রাজনৈতিক দলই কোনো না কোনোভাবে যুক্ত। অনেকেই ভারতবিরোধী কথা বলেন, কিন্তু মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তেমন কথা বলেন না।”

শুক্রবার (২৩ জানুয়ারি) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে “গণঅভ্যুত্থান সুরক্ষা মঞ্চ” আয়োজিত দেশব্যাপী গ্যাস, বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির সংকট এবং নাগরিক সমাজের করণীয় শীর্ষক আলোচনা সভায় এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের ওই আলোচনা সভায় তিনি ফিলিস্তিনের গাজ্জায় ইসরায়েলি গণহত্যা ইস্যুতে জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।

ফিলিস্তিনের গাজ্জায় ইসরায়েলের গণহত্যা বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ফরহাদ মজহার বলেন, গাজ্জায় তথাকথিত “স্ট্যাবিলাইজেশন ফোর্স” পাঠানোর বিষয়ে জামায়াত কোনো আপত্তি তোলেনি। তিনি বলেন, “জামায়াত বলে নাই যে, গাজ্জাতে এই যে স্টেবিলাইজেশন ফোর্স যাচ্ছে আমার সেখানে আপত্তি আছে। তাহলে বোঝা গেল জামাতের সঙ্গে অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রের একটা নীতি সম্পর্ক রয়েছে। ফলে আগে থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র এই বক্তব্যটা দিচ্ছে। এটা আমি ভয়ঙ্কর অমঙ্গল সংকেত হিসেবে দেখি।”

যুক্তরাষ্ট্রকে একটি বড় ভূরাজনৈতিক শক্তি উল্লেখ করে ফরহাদ মজহার বলেন, বাস্তবতায় আন্তর্জাতিক আইন বলে কার্যকর কিছু নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আচরণই তার প্রমাণ।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ঈদ ঘিরে ২০ দিনেই রেমিট্যান্স এলো ২৬২ কোটি ডলার
রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন সিইসি
জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে গরুবাহী পিকআপের সংঘর্ষ
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
সেনাবাহিনীর ভূমিকা জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে: সেনাপ্রধান
দেশ স্থিতিশীল হওয়ায় ব্যারাকে ফিরে যাচ্ছে সেনাসদস্যরা
রামিসা হত্যার বিচার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষাব্যবস্থায় আসছে বড় পরিবর্তন: শিক্ষা প্রতিমন্ত্রী
গণমাধ্যম কমিশন গঠন নিয়ে নতুন তথ্য জানালেন তথ্যমন্ত্রী
রাজধানীতে শিশুর গলাকাটা লাশ উদ্ধার
টিকা সংকটের বিষয়ে অন্তর্বর্তী সরকারকে আগেই সতর্ক করেছিল ইউনিসেফ
হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু
বিদ্যুতের দাম ইউনিট প্রতি ২১ শতাংশ পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব
দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তি প্রস্তরস্থাপন করলেন প্রধানমন্ত্রী
সকল চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর ছুটি স্থগিত
ওমানে মৃত্যু: ৪ ভাইয়ের মরদেহ আজ রাতে দেশে ফিরবে
সেতুমন্ত্রী অবরুদ্ধ, উদ্ধার করল পুলিশ!
পাকিস্তানকে হোয়াইটওয়াশের পথে বাংলাদেশ
যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে যেসব শর্ত দিয়েছে ইরান

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.