সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

আন্তর্জাতিক অঙ্গনে আদ্রীকা এ্যানি

বিনোদন ডেস্ক

বাংলাদেশের শোবিজ অঙ্গনে পরিচিত মুখ আদ্রীকা এ্যানি আজ নিজেকে শুধুই দেশীয় পরিসরে সীমাবদ্ধ রাখেননি। আন্তর্জাতিক মানের এই মডেল ও অভিনেত্রী দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও গড়ে তুলেছেন নিজের শক্ত অবস্থান। কাজের বৈচিত্র্য, আত্মবিশ্বাস আর দূরদর্শী স্বপ্নই তাকে আলাদা করে চিহ্নিত করেছে।

২০০৯ সালে ক্লাস নাইন-এ পড়াকালীন বাংলাদেশ শিল্পকলা একাডেমির একটি ফটোশুটের মাধ্যমে মিডিয়ায় পথচলা শুরু করেন আদ্রীকা এ্যানি। অল্প বয়সেই ক্যামেরার সামনে দাঁড়ানোর সেই অভিজ্ঞতাই ধীরে ধীরে তাকে নিয়ে আসে পেশাদার মডেলিং ও অভিনয়ের জগতে। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে তৈরি করেছেন আন্তর্জাতিক মানের একজন শিল্পী হিসেবে।

ক্যারিয়ারে এ পর্যন্ত তিনি ২০টিরও বেশি নাটকে অভিনয় করেছেন। পাশাপাশি কাজ করেছেন অসংখ্য মিউজিক ভিডিওতে। তার কাজের ভৌগোলিক পরিধিও বেশ বিস্তৃত—পাকিস্তান, ইউরোপীয়ান দেশগুলো, আফ্রিকা ও ভারতের বিভিন্ন প্রজেক্টে অংশগ্রহণ করেছেন তিনি, যা তাকে আন্তর্জাতিক অঙ্গনে আরও পরিচিত করে তুলেছে। এর পাশাপাশি তার ঝুলিতে রয়েছে পাঁচটি সিনেমার কাজ।

দেশ ও বিদেশের কাজের অভিজ্ঞতা থেকে শোবিজের বাস্তবতা নিয়েও খোলামেলা কথা বলেন আদ্রীকা এ্যানি। তার মতে, দেশে অনেক ক্ষেত্রেই কাজের প্রকৃত মূল্যায়ন হয় না, বরং লবিং ও বডি শেমিংয়ের মতো বিষয়গুলো সামনে চলে আসে। এ কারণেই তিনি নতুনদের জন্য একটি স্পষ্ট বার্তা দেন—মিডিয়ায় আসার আগে অবশ্যই নিজেকে গ্রুমিং করে প্রস্তুত করতে হবে এবং মানসিকভাবে শক্ত থাকতে হবে।

শুধু একজন শিল্পী হিসেবেই নয়, একজন ভবিষ্যৎ উদ্যোক্তা হিসেবেও স্বপ্ন দেখেন আদ্রীকা এ্যানি। ভবিষ্যতে যুক্তরাজ্য একটি প্রোডাকশন হাউজ গড়ে তোলার ইচ্ছা তার, যেখানে বাংলাদেশি তরুণ-তরুণী ও নতুন শিল্পীরা কন্ডিশন ছাড়াই কাজের সুযোগ পাবেন। পাশাপাশি ভবিষ্যতে সিনেমা প্রযোজনাতেও যুক্ত হতে চান তিনি।

নতুন প্রজন্মের শিল্পীদের উদ্দেশ্যে তার বার্তা স্পষ্ট—কাজকে ভালোবাসতে হবে, কন্টিটির পেছনে না ছুটে কোয়ালিটির দিকে মনোযোগ দিতে হবে এবং ইন্ডাস্ট্রিতে নতুনদের গ্রহণ করার মানসিকতা তৈরি করতে হবে।

স্বপ্ন, সাহস ও দায়িত্ববোধ—এই তিনের সমন্বয়েই আদ্রীকা এ্যানি এগিয়ে যেতে চান আরও বহু দূর, নিজেকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি অন্যদের জন্যও সুযোগের দুয়ার খুলে দিতে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

এলেঙ্গায় রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ১৭ জন নিহত
বিকেলে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন
বিশ্বকাপ ফুটবলের থিম সং প্রকাশ
২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড
হামে প্রাণ গেলো আরও ১৬ শিশুর
যেভাবে বানাবেন খাসির মাংসের কালাভুনা
বিয়ে করলেন কঙ্গনা!
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে রাষ্ট্রীয় খরচে মামলা পরিচালনার জন্য আইনজীবী নিয়োগ
জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
রামিসা হত্যার ঘটনায় অভিযোগ গঠনের শুনানি ১ জুন
এলপিএলের ড্রাফটে ৪৮ বাংলাদেশি ক্রিকেটার
রাফসানের সঙ্গে আমিই প্রথম যোগাযোগ করি: জেফার
নকলায় কুরবানি বিষয়ে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা
কক্সবাজার আদালত চত্বরে প্রকাশ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ২
বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণ, নিহত ৩
নালিতাবাড়ীতে এক হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
বায়তুল মুকাররমে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে
ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত
পত্রিকা সম্পাদকদের নতুন ঐক্যবদ্ধ প্লাটফর্ম
রামিসার ফরেনসিক রিপোর্টে মৃত্যুর আগে মিলেছে ধর্ষণের প্রমাণ

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.