সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩, ২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

পাবনায় প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে হত্যা

কলিকাল প্রতিনিধি

পাবনায় প্রকাশ্যে বিরু মোল্লা (৬৫) নামে এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে।

আজ বুধবার (১৭ ডিসেম্বর) সকালে ঈশ্বরদী উপজেলার লক্ষীকুণ্ডা ইউনিয়নের কামালপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বিরু মোল্লা উপজেলার কামালপুর মোল্লাপাড়া গ্রামের মৃত আবুল মোল্লার ছেলে ও লক্ষীকুণ্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ছিলেন।

এ ঘটনায় নিহতের চাচাতো ভাই জহুরুল মোল্লাকে অভিযুক্ত করেছে তার স্বজনরা। অভিযুক্ত জহুরুল মোল্লা একই এলাকার মৃত ইসলাম মোল্লার ছেলে।

নিহত বিরু মোল্লার ছেলে রাজিব মোল্লা জানান, আমার বাবা বিরু মোল্লা ও জহুরুল মোল্লা সম্পর্কে চাচাতো ভাই। জহুরুল মোল্লা দীর্ঘদিন ধরে আমাদের সম্পত্তি জোরপূর্বক দখল করে রেখেছেন। মঙ্গলবার দিবাগত রাতের আধারে আবারো চরের জমি দখল করে মাটি কেটে বিক্রি করেন তিনি। সকালে বিষয়টি জানতে পেরে আমি ও আমার বাবা জহুরুল মোল্লার বাড়িতে গিয়ে মাটি কাটার বিষয়টি জিজ্ঞেস করি। এতে ক্ষিপ্ত হয়ে তিনি প্রকাশ্য দিবালোকে অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে আমাদের লক্ষ্য করে গুলি করে। এতে আমার বাবা গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। আমি আমার বাবার হত্যার সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে জানতে অভিযুক্ত জহুরুল মোল্লার সঙ্গে মোবাইল ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

ঈশ্বরদী থানার ওসি মমিনুজ্জামান জানান, গুলিবিদ্ধ হয়ে ইউনিয়ন বিএনপির আহ্বায়কের নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে এবং নিহতের লাশ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ভারত ও রাশিয়া থেকে জ্বালানি আমদানির উদ্যোগ: বাণিজ্যমন্ত্রী
মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা
এবার সংরক্ষিত নারী আসনে জামায়াত জোট প্রার্থীদের তালিকা প্রকাশ
শেরপুরের মেয়ে সানসিলা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন
হরমুজে ইরানের পতাকাবাহী জাহাজ জব্দ, প্রতিশোধের ঘোষণা তেহরানের
বিএনপির মনোনয়ন পেলেন ‘মায়ের ডাক’র তুলি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
প্রেমিকের বিরুদ্ধে রাজসাক্ষী হচ্ছেন জ্যাকুলিন!
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, কখন কী করবেন, জেনে নেয়া যাক
বোলিংয়ে বাংলাদেশ
বর্তমান মজুত গ্যাসে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব
দূরপাল্লার বাসে ভাড়া বাড়ানোর প্রস্তাব
হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু
এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ
এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.