মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২, ২০ রমজান ১৪৪৭, বসন্তকাল

হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড

কলিকাল প্রতিনিধি

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নেওয়ায় দুদকের মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় শেখ রেহানাকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বাকি আসামিদের পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ সোমবার (১ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে এ রায় ঘোষণা করেন ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলমের আদালত।

মামলার অভিযোগ থেকে জানা যায়, শেখ রেহানার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে চলতি বছরের ১৩ জানুয়ারি মামলা করেন দুদকের উপপরিচালক সালাহউদ্দিন।

তদন্ত শেষে ১০ মার্চ ১৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। ৩১ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলায় ৩২ জন আদালতে সাক্ষ্য দেন।

এর আগে ২৭ নভেম্বর তিন মামলায় শেখ হাসিনার ২১ বছর, এক মামলায় সজীব ওয়াজেদ জয়ের ৫ বছর ও সায়মা ওয়াজেদ পুতুলকে ৫ বছর কারাদণ্ড দেন অপর একটি আদালত।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

নেপালের জনগণকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
যুক্তরাজ্যের বাণিজ্য প্রতিমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
নেইমারকে ব্রাজিলে ফেরানোর পর হতাশ আনচেলত্তি
ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ৭ সেনা নিহত
আজ ভারত থেকে আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল
ইরান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে: ট্রাম্প
আজ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
গায়িকা হিসেবে অভিষেক হচ্ছে বুবলীর!
তামাকের ‘প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ’ করার প্রস্তাব দেওয়া হবে: তথ্যমন্ত্রী
নকলায় সাংবাদিককে হত্যার হুমকি, হামলার চেষ্টা, ৩ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ
নকলায় ডোবার পানি সেচতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
নকলায় অসহায় পরিবারের দুয়ারে ইফতার সামগ্রী পৌঁছে দিল সিএনএস বাংলা ফাউন্ডেশন
অগ্রণী ব্যাংকে গ্রাহকের দুর্ভোগ চরমে
সৌদির তেলখনিতে ইরানের হামলা
পাঁচজন অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে
১৬ মার্চ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ইরানের সর্বোচ্চ নেতা বেশি দিন টিকবে না: ট্রাম্প
ঢালিউড এখন ডাস্টবিন ছাড়া কিছুই না: অপু বিশ্বাস
জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা, সদস্যসচিব মিতু ও মুখ্য সংগঠক নুসরাত

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.