ভিসা জালিয়াতির ক্ষেত্রে বিদেশিদের জন্য নতুন করে শাস্তি নির্ধারণ করেছে যুক্তরাজ্য। এ নিয়মে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে যাওয়ার ক্ষেত্রে কেউ যদি ভিসা জালিয়াতি বা অন্য কোনো অবৈধ উপায় অবলম্বন করে, তাহলে শাস্তি হিসেবে তার ওপর ১০ বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাজ্য সরকার।
আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন।
সংবাদমাধ্যম : বিবিসি
জাল ভিসা বন্ধ করতে যুক্তরাজ্যের কঠোর অবস্থানের অংশ হিসেবে এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ব্রিটিশ হাইকমিশনার।
শুধু সরকারি চ্যানেল ব্যবহার করে বৈধ ভিসা নেওয়ার জন্য যুক্তরাজ্যে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছেন কুক।
ভিসা জালিয়াতির চেষ্টা করলে ‘গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে বলেও সতর্ক করেন তিনি।







