বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩, ৫ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

এলজিআরডির ২০০ ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ে হস্তান্তরের ঘোষণা

শহরাঞ্চলে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন (এলজিআরডি) মন্ত্রণালয়ের অধীনে থাকা অব্যবহৃত প্রায় ২০০ ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে সরকার। এসব ভবনকে দ্রুত সময়ের মধ্যে মাতৃসদন ক্লিনিকসহ নারী ও শিশুদের চিকিৎসাসেবার উপযোগী করে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বুধবার (২২ এপ্রিল) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলামের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, এলজিআরডি মন্ত্রণালয়ের অধীনে থাকা এসব ভবনের অনেকগুলো দীর্ঘদিন ধরে অব্যবহৃত ছিল। কোনোটি পাঁচতলা, আবার কোনোটি আটতলা হওয়া সত্ত্বেও সেগুলো কাজে লাগানো হচ্ছিল না। এই বাস্তবতায় সরকার এগুলোকে স্বাস্থ্য খাতে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে।

তিনি জানান, চলতি মাসের মধ্যেই এসব ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এরপর দুই মাসের মধ্যে ভবনগুলোকে প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নের মাধ্যমে মাতৃসদন ক্লিনিক এবং শিশু ও নারীদের চিকিৎসাসেবার উপযোগী করে তোলা হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, শহরাঞ্চলে স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং অব্যবহৃত অবকাঠামোকে কার্যকর ব্যবহারের মাধ্যমে জনগণের উপকার নিশ্চিত করা সম্ভব হবে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ইরানে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠাল বাংলাদেশ
মনোনয়ন বাতিল নিয়ে যা বললেন মনিরা শারমিন
নকলায় হামদর্দ এর উদ্যোগে আমরুপালি শরবত বিতরণ
প্রবাসীরা ভালো থাকলে দেশও ভালো থাকবে: জামায়াত আমির
বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ
ইসরায়েলি হামলায় লেবাননে সাংবাদিকসহ নিহত ৫
পুলিশের ১৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর
হরমুজ প্রণালি খুলে দেয়া সম্ভব নয়: ইরান
এলজিআরডির ২০০ ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ে হস্তান্তরের ঘোষণা
শিগগিরই নিয়োগ দেওয়া হবে ১ লাখ স্বাস্থ্যকর্মী: স্বাস্থ্যমন্ত্রী
এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ
পেপ্যাল আসছে দেশে, কার্ড পাবেন ২ লাখ ফ্রিল্যান্সার
পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল
ধান-চালের সরকারি দাম নির্ধারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির শর্ত কী?
জ্বালানি তেলের দাম নিয়ে শেয়ারবাজারে অস্থিরতা
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ তিন দপ্তরে নতুন সচিব
‘সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে’
স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী
পরীক্ষা সুন্দর হয়েছে, প্রশ্নফাঁস-নকলের ঘটনা ঘটেনি: শিক্ষামন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০ 
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.