রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩, ৮ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা কোনো নাশকতা ছিল না

কলিকাল প্রতিনিধি

প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা কোনো নাশকতা ছিল না।

আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংঘটিত অগ্নিকাণ্ডের তদন্ত রিপোর্টের বরাতে তিনি এ কথা জানান। এ সময় আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল উপস্থিত ছিলেন।

এর আগে, দুপুরে প্রধান উপদেষ্টা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কার্গো টার্মিনালে সংঘটিত অগ্নিকাণ্ডের তদন্ত রিপোর্ট গ্রহণ করেন। তুরস্ক থেকে আগত বিশেষজ্ঞ দল, বুয়েট বিশেষজ্ঞ, অগ্নিনির্বাপক বিশেষজ্ঞ এবং সিআইডি ফরেনসিক অগ্নিকাণ্ডের এ কারণ নিশ্চিত করেছে বলে জানিয়েছেন প্রেস সচিব।

আগুনের সূত্রপাত নিয়ে প্রেস সচিব বলেন, তদন্ত কমিটি খুঁজে পেয়েছে এটা কোনো স্যাবোটাজ (নাশকতা) ছিল না। বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এ আগুন লাগে। শর্ট সার্কিটের কারণে কয়েকটি কুরিয়ার এজেন্সির খাঁচাগুলোর মধ্যবর্তী স্থানে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

প্রেস ব্রিফিংয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে গণভোট অধ্যাদেশ আকারে অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি বলেন, ভোটারদের সুবিধার্থে গণভোটের ব্যালট হবে ভিন্ন রঙের। আমরা আশা করছি, আজ বা কালকের মধ্যে গেজেট প্রকাশ করা হবে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফের শাহবাগে শিক্ষক-পুলিশ মুখোমুখি
প্রশ্নপত্র ফাঁসের গুজবে কান দেবেন না: শিক্ষামন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক অনুষ্ঠিত
মাস সেরার পুরস্কার জিতে ইতিহাস গড়লেন ইয়ামাল
উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর
২০২৭ সালের এসএসসি পরীক্ষা ডিসেম্বরেই নেওয়ার পরিকল্পনা
মৃত্যুর পর ভাইরাল অভিনেত্রীর পোস্ট!
‘ইনশাআল্লাহ’ বলা সেই হলিউড অভিনেত্রীকে ভক্তের কুরআন উপহার
ভাঙন থামছে না ভোগাইয়ের, আতঙ্কে বেনীরগোপবাসী
জামায়াত আমিরের মন্তব্যে মির্জা ফখরুলের ক্ষোভ
বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিত
কলেজ ছাত্র রিজয়ান রশীদের বানানো গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী
কান কথা বলে ও তেল মারা লোকদের কাছে দূরে থাকবেন: কর্নেল (অব.) অলি আহমদ
সাধারণ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন বিএনপি সরকার: প্রধানমন্ত্রী
রুশ বিপ্লবের স্মরণে ঢাকাস্থ রুশ হাউসের বৃক্ষরোপণ কর্মসূচি
‘সব ধরনের আইন যাচাই-বাছাই করে সংসদে তোলা হবে’
ফের হরমুজ প্রণালীতে হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র
‘ইরান ও যুক্তরাষ্ট্র শিগগিরই আলোচনায় বসবে’
রানা প্লাজা ট্রাজেডির ১৩ বছর আজ
হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.