সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩, ৯ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

বিনা ভোটে বিসিবির পরিচালক হচ্ছেন বুলবুল-ফাহিম

ক্রীড়া ডেস্ক

ছবি : সংগৃহীত

সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদীন ফাহিম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালন পর্ষদের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে চলেছেন। ঢাকা বিভাগ থেকে জামালপুর জেলা ক্রীড়া সংস্থার প্রার্থী এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ানের মনোনয়নপত্র বাতিল হবার কারণে কোটায় এ পদে যেতে পারছেন সাবেক দুই অধিনায়ক।

আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালন পর্ষদের নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই ও গৃহীত মনোনয়নপত্রের খসড়া তালিকা প্রকাশের দিন। এদিন সকাল ১০ থেকে দুপুর পর্যন্ত বিসিবির নির্বাচনী কাজে নিয়োজিত রিটার্নিং অফিসারের এক ব্রিফিংয়ে পরিচালনা পর্ষদের নির্বাচনে ৫১টি মনোনয়নপত্র জমার বিপরীতে ৪৮টি মনোনয়নপত্রকে যাচাই বাছাই প্রক্রিয়া শেষে বৈধ হিসাবে ঘোষণা দিয়েছেন। অর্থাৎ ৫১টি মনোনয়নপত্রের মধ্যে ৩টি বৈধতা পায়নি।

ব্রিফিংয়ে রিটার্নিং কর্মকর্তা ড. শেখ জুবায়েদ হাসান বলেনে, ‘ঢাকা বিভাগে তিনটি মনোনয়ন জমা পড়েছিল। এর মধ্যে জামালপুর জেলা ক্রীড়া সংস্থা থেকে এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ানের মনোনয়ন বাতিল হয়েছে। চট্টগ্রাম বিভাগে জমা পড়া চারটির মধ্যে বাতিল হয়েছে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার মনোনয়নপত্র। নাম তাঁর শওকত হোসেন। রাজশাহী বিভাগে বাতিল হয়েছে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার মনোনয়ন। তিনি রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার হাসিবুল আলম। তবে চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট ও পাবনার মনোনয়ন বৈধ। খুলনায় দুটি মনোনয়নই বৈধ হয়েছে। রংপুরে জমা পড়া তিনটি, সিলেটে একটি এবং বরিশালের ভোলা জেলা ক্রীড়া সংস্থার একটি মনোনয়ন বৈধ হিসেবে গণ্য হয়েছে। ক্যাটাগরি–২ এ জমা পড়া ৩০টি মনোনয়নপত্রই বৈধ। ক্যাটাগরি–৩ এ জমা পড়া তিনটিও বৈধ।’

তিনি আরও জানান, যাদের মনোনয়ন বাতিল হয়েছে, তারা আগামীকাল (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে আপিল করতে পারবেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

কেন বাতিল হলো জামালপুরের প্রার্থী রেদুয়ানের মনোনয়ন? এ প্রসঙ্গে রিটার্নিং কর্মকর্তা জানান, সমর্থনকারী কাউন্সিলরের দেওয়া স্বাক্ষরের সঙ্গে মনোনয়ন ফর্মে থাকা স্বাক্ষরের অমিল ধরা পড়েছে। এ কারণেই তাঁর মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে আপিলের সুযোগ তার জন্য খোলা আছে। অন্য দুটি বাতিল মনোনয়নপত্রে বিভিন্ন ধরনের ত্রুটি ধরা পড়ায় সেগুলোও বাতিল ঘোষণা করা হয়েছে। সেগুলোর ক্ষেত্রেও প্রার্থীরা আপিল করতে পারবেন।

ইতিমধ্যে সিলেট থেকে রাহাত সামস্, বরিশাল থেকে শাখাওয়াত হোসেন, খুলনা থেকে জুলফিকার আলী খান, আব্দুর রাজ্জাক বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হওয়ার পথে। এবার তাদের সঙ্গে হচ্ছেন ঢাকা বিভাগের দুই প্রার্থী বুলবুল ও ফাহিম।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

‘জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে’
হাম ও এর উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
ফের শাহবাগে শিক্ষক-পুলিশ মুখোমুখি
প্রশ্নপত্র ফাঁসের গুজবে কান দেবেন না: শিক্ষামন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক অনুষ্ঠিত
মাস সেরার পুরস্কার জিতে ইতিহাস গড়লেন ইয়ামাল
উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর
২০২৭ সালের এসএসসি পরীক্ষা ডিসেম্বরেই নেওয়ার পরিকল্পনা
মৃত্যুর পর ভাইরাল অভিনেত্রীর পোস্ট!
‘ইনশাআল্লাহ’ বলা সেই হলিউড অভিনেত্রীকে ভক্তের কুরআন উপহার
ভাঙন থামছে না ভোগাইয়ের, আতঙ্কে বেনীরগোপবাসী
জামায়াত আমিরের মন্তব্যে মির্জা ফখরুলের ক্ষোভ
বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিত
কলেজ ছাত্র রিজয়ান রশীদের বানানো গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী
কান কথা বলে ও তেল মারা লোকদের কাছে দূরে থাকবেন: কর্নেল (অব.) অলি আহমদ
সাধারণ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন বিএনপি সরকার: প্রধানমন্ত্রী
রুশ বিপ্লবের স্মরণে ঢাকাস্থ রুশ হাউসের বৃক্ষরোপণ কর্মসূচি
‘সব ধরনের আইন যাচাই-বাছাই করে সংসদে তোলা হবে’
ফের হরমুজ প্রণালীতে হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র
‘ইরান ও যুক্তরাষ্ট্র শিগগিরই আলোচনায় বসবে’

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.