খাগড়াছড়ি সদর উপজেলা ও পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।
আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে অনির্দিষ্টকালের জন্য চলবে এ ১৪৪ ধারা।
জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জনগনের জানমালের ক্ষয়ক্ষতি মোকাবিলায় ফৌজদারি কার্যবিধির ১৮৯৮ সালের ১৪৪ ধারা মতে নিষেধজ্ঞা আরোপ করা হলো।
এর মধ্যে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশও টহল জোরদার করেছে।








