সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩, ২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

মির্জা ফখরুল বললেন

‘পিআর পদ্ধতি এবং কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি’

কলিকাল প্রতিনিধি

ছবি : দৈনিক কলিকাল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আলোচনা চলছিল– এ অবস্থায় জামায়াতসহ ইসলামীদলগুলোর কর্মসূচির কোনো প্রয়োজন ছিল না। তিনি বলেন, এ ধরনের কর্মসূচির অর্থই হচ্ছে একটা অহেতুক চাপ সৃষ্টি করা।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সিঙ্গাপুর থেকে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব এসব কথা বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, পিআর পদ্ধতির পক্ষে নয় বিএনপি, এমন কী কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষেও নন তারা। এভাবে রাজপথে আসলে সমাধান হয়ে যাবে? এমনও প্রশ্ন করেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু ৫ আগস্ট থেকে কোনো ইস্যুতে আমরা রাজপথে নামিনি, আলোচনার মধ্যদিয়েই সব সমস্যার সমাধানের করতে চেয়েছি। আমার বিশ্বাস এগুলো আলোচনার মাধ্যমেই শেষ হবে, যোগ করেন তিনি।

বাংলাদেশে পিআরের প্রয়োজনীয়তা নাই মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, জুলাই সনদ নিয়ে আলোচনা চলছে, অনেক বিষয়গুলো নিয়ে বিএনপি একমত হয়েছে, সে বিষয়গুলো সামনে আনলে হয়। একটা বিষয় পরিস্কার, যেটাই করা হোক জনগণের সমর্থন বড় প্রয়োজন। জনগণের সমর্থনে নির্বাচনের মাধ্যমে যে পার্লামেন্ট আসে, সে পার্লামেন্ট সংবিধান পরিবর্তন, সংশোধনী করতে পারবে, সেখানেই সেটা সম্ভব।

আওয়ামী লীগ ও জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবি প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আমরা আওয়ামী লীগের সে কার্যক্রমগুলো নিষিদ্ধ করতে বলেছি, যে কার্যক্রমগুলো ভায়োলেন্স সৃষ্টি করেছে, গণতন্ত্রের ক্ষতি করেছে, দেশের ক্ষতি করেছে, অর্থনীতির ক্ষতি করেছে।

তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এখনও কথা হয়নি জাতিসংঘ সফর নিয়ে। সেখানে কী ভূমিকা হবে জানি না, কথা হয়নি এখনও। তবে দেশের সম্পর্ক ও গণতন্ত্র উত্তরণ নিয়ে কথা হবে, উন্নয়নের বিষয়ে প্রাধান্য পাবে।

দেশের সমস্যা সমাধানে উদ্যোগ নিজেদেরই নিতে হবে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, সেটা সবার সমন্বিত প্রচেষ্টায় রাজনীতিকদের নিতে হবে। বাংলাদেশের সিদ্ধান্তগুলো আগেও দেশের মানুষ নিয়েছে, এবারও নিবে তাদের সিদ্ধান্ত। বাইরের সিদ্ধান্তের কোনো প্রয়োজন নেই।

তিনি আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ভারত ও রাশিয়া থেকে জ্বালানি আমদানির উদ্যোগ: বাণিজ্যমন্ত্রী
মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা
এবার সংরক্ষিত নারী আসনে জামায়াত জোট প্রার্থীদের তালিকা প্রকাশ
শেরপুরের মেয়ে সানসিলা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন
হরমুজে ইরানের পতাকাবাহী জাহাজ জব্দ, প্রতিশোধের ঘোষণা তেহরানের
বিএনপির মনোনয়ন পেলেন ‘মায়ের ডাক’র তুলি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
প্রেমিকের বিরুদ্ধে রাজসাক্ষী হচ্ছেন জ্যাকুলিন!
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, কখন কী করবেন, জেনে নেয়া যাক
বোলিংয়ে বাংলাদেশ
বর্তমান মজুত গ্যাসে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব
দূরপাল্লার বাসে ভাড়া বাড়ানোর প্রস্তাব
হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু
এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ
এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.