বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩, ১৯ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

ছাত্রদলকে বিশেষ সুবিধা দেয়ার অভিযোগ কাদের-বাকেরের

ক্যাম্পাস প্রতিনিধি, ঢাবি

ছবি : দৈনিক কলিকাল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলকে বিশেষ সুবিধা দেয়ার অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী আব্দুল কাদের।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে প্রেস ব্রিফিংয়ে এসে তিনি এই অভিযোগ করেন। একই অভিযোগ তুলেছেন এই প্যানেলের জিএস প্রার্থী আবু বাকের মজুমদারও।

প্রেস ব্রিফিংয়ে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ অভিযোগ করে, ছাত্রদল প্রচারণা থেকে শুরু করে নানাভাবে আচারণবিধি লংঘন করে আসছে। তাদের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম ভোট কেন্দ্রের ভেতরে ঢুকে ভোট চাচ্ছে। নির্বাচনী আচরণবিধির নূন্যতমও মানা হচ্ছে না। তারা এমফিলের নামে ভোট ব্যাংক বাড়িয়েছে।

বিশৃঙ্খলভাবে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে অভিযোগ করে আব্দুল কাদের। তার ভাষ্য, আচারণবিধি ভঙ্গের অভিযোগ দিলেও কোনও ব্যবস্থা নেয়া হচ্ছে না।

এই গরমে শিক্ষার্থীরা কষ্ট করে ভোটাধিকার প্রয়োগ করছে, তবে তা কতটা কাজে আসবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী।

আজ সকাল ৮টায় শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে নির্ধারিত সময়ের মধ্যে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরাও ভোট দেয়ার সুযোগ পাবেন নির্ধারিত সময় পেরিয়ে গেলেও। ডাকসু ভোটাররা এখন পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট দেয়ার কথা জানিয়েছেন।

এবার ডাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন। ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। মোট ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে একযোগে ভোট অনুষ্ঠিত হচ্ছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

মির্জা আব্বাসের সুস্থতা কামনা করে নাসীরুদ্দীনের বার্তা
জিয়াউর রহমানের জীবনী নিয়ে নাটক ‘জেড’ আসছে
‘থ্রি ইডিয়টস ২’-এ যুক্ত হচ্ছে আরও এক ‘ইডিয়ট’
কোস্টগার্ডের বহরে যুক্ত হচ্ছে অত্যাধুনিক হেলিকপ্টার
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ
সহকারী হত্যাকাণ্ডে শুভেন্দুর নিশানায় তৃণমূল
সমালোচকদের বিরুদ্ধে প্রভার সমালোচনা!
পশ্চিমবঙ্গে কি রাষ্ট্রপতির শাসন হতে যাচ্ছে?
‘কামব্যাক কমরেড’: মির্জা আব্বাসের উদ্দেশে পাটওয়ারী
এবতেদায়ী মাদরাসা শিক্ষকদের সুখবর
বন্যার পূর্বাভাস দেবে বাকৃবি গবেষকদের উদ্ভাবিত এআই প্রযুক্তি
বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিনে কমলো তেলের দাম
বাংলাদেশ হবে পৃথিবীর সেরা এডুকেশন হাব: শিক্ষামন্ত্রী
কারামুক্তির সাতদিন পর মারা গেলেন ছাত্রলীগ নেতা
নকলায় ফ্রি মেডিকেল ক্যাম্প: চিকিৎসা পেলো চার শতাধিক মানুষ
বিসিবির সভা আজ
ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত মাদরাসা শিক্ষক গ্রেফতার
ঈদে নতুন সিনেমা নিয়ে ফিরছেন পূজা চেরি
ক্যানচ্যাম বাংলাদেশ-এর নতুন কার্যালয় উদ্বোধন
‘স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, এটি মানুষের মৌলিক অধিকার’

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.