রবিবার, ৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩, ১৫ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

ছাত্রদল আচরণবিধি লঙ্ঘন করেছে : সাদিক কায়েম

ক্যাম্পাস প্রতিনিধি

ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়ে গেছে। তার এক ঘণ্টা না পেরোতেই গুরুতর অভিযোগ তুলেছেন শিবির সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী সাদিক কায়েম। তার অভিযোগ, ছাত্রদল আচরণবিধি লঙ্ঘন করছে।

আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে উদয়ন স্কুল এন্ড কলেজে নিজের ভোটপ্রদান করেন সাদিক। এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এ অভিযোগ করেন।

 

তিনি বলেন, ‘আমরা আচরণবিধি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা করেছি। তারা বলেছে ক্যাম্পাসে কোনোপ্রকার ডেস্ক বসানো যাবে না, আমরা সেটা করিনি; ১০০ মিটারের ভেতর কোনো স্লিপ দেওয়া যাবে না। কিন্তু আমরা সকালে এসে দেখতে পেয়েছি একটি সংগঠন ডেস্ক বসিয়েছে, এবং তারা ১০০ মিটারের মধ্যে ভোটারদের কাছে গিয়ে গিয়ে স্লিপ দিচ্ছে। আমরা ছাত্রদলের কয়েকজন প্রার্থীকে দেখতে পেয়েছি।’

বৃহত্তর স্বার্থে সবাইকে দায়িত্বশীল আচরণের অনুরোধ করেছেন সাদিক। যদি তা না করা হয়, তাহলে যথোপযুক্ত ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকেও অনুরোধ করেন তিনি। তার কথা, ‘তো আমরা অনুরোধ করব যে আচরণবিধি যেন মানা হয়, আমরা সবাইকেই আহ্বান করব। এই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা চাই শহীদদের আকাঙ্ক্ষার আলোকে সুষ্ঠু নির্বাচন করতে, এবং সারা দেশকে মেসেজ দিতে। আমরা অনুরোধ করব সকল প্রার্থীকে, যে আপনারা দায়িত্বশীল আচরণ করুন, এবং নির্বাচন কমিশনকে অনুরোধ করব, যারা আচরণবিধি ভঙ্গ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন।’

 

তিনি জানান, তার দল পর্যবেক্ষণ করছে পুরো পরিস্থিতি। তিনি প্রচ্ছন্ন হুমকিও দেন, যদি আচরণবিধি লঙ্ঘন করা হয়, তাহলে ‘শিক্ষার্থী’রা তাদের বিরুদ্ধে অবস্থান নেবে। তিনি বলেন, ‘আমরা পর্যবেক্ষণ করছি। আমরা আশা রাখছি আমরা সবাই যারা ছাত্রসংগঠন আছি, নির্বাচন কমিশনও… তারা শেষ পর্যন্ত দায়িত্বশীল আচরণ করবে। কিন্তু যদি কেউ আচরণবিধি লঙ্ঘন করে, আমাদের নির্বাচন কমিশন যদি কাউকে বাড়তি সুবিধা দেয়, তখন শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে অবস্থান নিবে। আমরা চাই না শিক্ষার্থী বনাম ছাত্র এমন পরিস্থিতি তৈরি হোক।’

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

বিজেপি ছাড়ায় অভিনেত্রীকে ধর্ষণের হুমকি
সিলেটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত
একযোগে ছাত্রদলের ২৯ কমিটি ঘোষণা
সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ আজ
শ্রীবরদীতে রক্তসৈনিকের ফ্রি মেডিকেল ক্যাম্প
সুরমা নদীর তীর উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নেত্রকোনায় বাস চাপায় সিএনজির দুই যাত্রী নিহত
ইরান থেকে ফেরার পথেই কিউবা দখল করবো: ট্রাম্প
‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’
ডিসি সম্মেলন শুরু কাল রোববার
প্রথম বাংলাদেশী হিসেবে মাকালু শিখরে বাবর আলী
আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কোনো নারীই ‘ট্রফি’ হতে চায় না: প্রীতি জিনতা
‘একাত্তরের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়’
নকলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ
ইরানের সঙ্গে আবার যুদ্ধের হুঁশিয়ারি ট্রাম্পের
বিশ্বকাপে যুক্তরাষ্ট্রেই খেলবে ইরান
আজ মহান মে দিবস
বিচ্ছেদ ভুলে ফের প্রেমে মশগুল হানিয়া আমির
বিয়ের আগে টানা লাউ খেয়েছেন যে অভিনেতী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.