শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩, ২৯ শাওয়াল ১৪৪৭, গ্রীষ্মকাল

বিশেষ সাংবিধানিক আদেশে জুলাই সনদ বাস্তবায়নের চিন্তা

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

জুলাই জাতীয় সনদের সাংবিধানিক প্রস্তাবগুলো অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিশেষ সাংবিধানিক সংস্কার আদেশের মাধ্যমে বাস্তবায়নের পরামর্শ দিতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। অন্য প্রস্তাবগুলো বাস্তবায়নের জন্য নির্বাহী আদেশ ও অধ্যাদেশ জারির সুপারিশ করা হবে।

রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনায় এ সিদ্ধান্ত হয় বলে কমিশন সূত্রে জানা গেছে। আলোচনায় বলা হয়, সোমবার (৮ সেপ্টেম্বর) বিশেষজ্ঞরা বাস্তবায়নের খসড়া রূপরেখা কমিশনের হাতে তুলে দেবেন। একইসঙ্গে রাজনৈতিক দলগুলোর আপত্তি বিবেচনা করে সনদের অঙ্গীকার অংশে ভাষাগত কিছু পরিবর্তনেরও সিদ্ধান্ত হয়।

কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানান, রাজনৈতিক দলগুলোর পরামর্শ গুরুত্ব সহকারে বিশ্লেষণ করা হচ্ছে। তিনি বলেন, “আমরা চাই, সব প্রস্তাব যেন আইনি, সাংবিধানিক ও রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য হয়।”

ফরেন সার্ভিস একাডেমির আলোচনায় বিশেষজ্ঞ হিসেবে অংশ নেন অবসরপ্রাপ্ত বিচারপতি এম এ মতিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন মোহাম্মদ ইকরামুল হক, জ্যেষ্ঠ আইনজীবী শরিফ ভূঁইয়া ও ব্যারিস্টার ইমরান সিদ্দিক। কমিশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহসভাপতি আলী রীয়াজসহ বদিউল আলম মজুমদার, বিচারপতি (অব.) এমদাদুল হক, ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন ও মো. আইয়ুব মিয়া।

আলোচনায় বিশেষজ্ঞরা জানান, সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী অধ্যাদেশের মাধ্যমে সাংবিধানিক সংস্কার সম্ভব নয়। তাই বিশেষ সাংবিধানিক আদেশই সবচেয়ে কার্যকর পথ। যদিও এতে কিছু ঝুঁকি থাকছে—আদালতে চ্যালেঞ্জের সুযোগ থেকে যাবে এবং পরবর্তী সংসদ চাইলে আদেশ গ্রহণ নাও করতে পারে। তবে গণভোট কিংবা সুপ্রিম কোর্টের রেফারেন্সের মতো বিকল্পগুলো রাজনৈতিক বাস্তবতায় বেশি ঝুঁকিপূর্ণ বলে সেগুলো বাদ দেওয়া হয়েছে।

ঐকমত্য কমিশনের নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, সনদের বাস্তবায়ন-সংক্রান্ত সুপারিশ সোমবার কিংবা মঙ্গলবার রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে এবং একই সময়ে সরকারের কাছেও জমা দেওয়া হবে।

সনদ বাস্তবায়নে দলগুলোর মতামত ভিন্ন। বিএনপি চাইছে আগামী সংসদ গঠনের পর দুই বছরের মধ্যে সাংবিধানিক সংস্কার কার্যকর হোক। অন্যদিকে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি নির্বাচনের আগেই সনদের পূর্ণ বাস্তবায়ন দাবি করছে। এছাড়া অন্তত ১২টি দল সুপ্রিম কোর্টের রেফারেন্স নেওয়ার পক্ষে মত দিয়েছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

‘বিগত দুই সরকারের সময় ঠিকমতো হামের টিকা না দেওয়া ক্ষমাহীন অপরাধ’
এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই থেকে শুরু
সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
‘শিক্ষক নিয়োগে মেধাবীদের নির্বাচন নিশ্চিত করা হবে’
‘এই দেশ আমাদের, অন্যকেউ গড়ে দিয়ে যাবেনা’
আজ হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ইসরাইল-লেবাননের যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব
১৭ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার
বিদ্যুৎ উৎপাদনে কমিশনিং লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
শীঘ্রই জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়াচ্ছে
হামের চিকিৎসায় এবার ৮ সদস্যের মেডিকলে বোর্ড গঠন
হজ কাদের জন্য ফরজ?
এনটিআরসিএ’র শিক্ষক শূন্যপদ ৭৭ হাজার
নতুন ২ দিবস পালনের সিদ্ধান্ত সরকারের
শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট
বিসিএস পরীক্ষার সিলেবাসে আসছে পরিবর্তন
বেগম খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচটি প্রতিষ্ঠান পেলো স্বাধীনতা পুরস্কার

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.