মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩, ৩ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

বিশ্বকাপ ড্রয়ের তারিখ ঘোষণা করলেন ট্রাম্প

ক্রীড়া ডেস্ক

ছবি : সংগৃহীত

আগামী বছর উত্তর আমেরিকার তিন দেশে বসবে ফিফা বিশ্বকাপের ২৩তম আসর। ৪৮ দল নিয়ে অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপের বেশিরভাগ ম্যাচই হবে যুক্তরাষ্ট্রে, তবে সহ-আয়োজক হিসেবে থাকছে কানাডা ও মেক্সিকো।

আগামী ১১ জুন পর্দা উঠবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত এই প্রতিযোগিতার। ফাইনাল মাঠে গড়াবে ১৯ জুলাই।

২০২৬ ফিফা বিশ্বকাপের ড্রয়ের তারিখ ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ডিসেম্বরে ওয়াশিংটনের কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হবে এই ড্র অনুষ্ঠান।

শুরুতে ড্র অনুষ্ঠানের সম্ভাব্য ভেন্যু হিসেবে লাস ভেগাসের কথা শোনা যাচ্ছিল। সেখানেই ১৯৯৪ এর বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হয়েছিল। তবে, এবার তা হবে কেনেডি সেন্টারে–যা একটি পারফর্মিং আর্টস সেন্টার এবং যার চেয়ারম্যান ট্রাম্প নিজেই। আগামী ৫ ডিসেম্বর এই ড্র অনুষ্ঠিত হবে।

ড্রয়ের দিনক্ষণ ঘোষণা করতে গিয়ে ট্রাম্প বলেন, ‘এটি সবচেয়ে বড়, সম্ভবত খেলাধুলার ইতিহাসে সবচেয়ে বড় ইভেন্ট।’

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো এই ঘোষণার সময় বিশ্বকাপের ট্রফিসহ সেখানে উপস্থিত ছিলেন। তিনি হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে যৌথভাবে ড্র ঘোষণায় অংশ নেন।

ইনফান্তিনো বলেন, ‘ড্র সারা বিশ্বে সরাসরি সম্প্রচারিত হবে এবং একশো কোটি মানুষ এটি দেখবে। এখানে থাকবে ৪৮টি অংশগ্রহণকারী দল। হবে ১০৪টি ম্যাচ—মানে ১০৪টা সুপার বোল!’

সংবাদ সম্মেলনের সময় ইনফান্তিনো ট্রাম্পের হাতে ট্রফি তুলে দেন। ট্রাম্প মজা করে জিজ্ঞেস করেন, ‘আমি কি এটা রেখে দিতে পারি?’

ড্র-এর মাধ্যমে ৪৮ দলকে ১২টি গ্রুপে ভাগ করা হবে, প্রতিটি গ্রুপে থাকবে ৪টি করে দল। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল এবং সেরা আটটি তৃতীয় স্থান অধিকারী দল নকআউট পর্বে উত্তীর্ণ হবে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ভারত ও রাশিয়া থেকে জ্বালানি আমদানির উদ্যোগ: বাণিজ্যমন্ত্রী
মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা
এবার সংরক্ষিত নারী আসনে জামায়াত জোট প্রার্থীদের তালিকা প্রকাশ
শেরপুরের মেয়ে সানসিলা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন
হরমুজে ইরানের পতাকাবাহী জাহাজ জব্দ, প্রতিশোধের ঘোষণা তেহরানের
বিএনপির মনোনয়ন পেলেন ‘মায়ের ডাক’র তুলি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
প্রেমিকের বিরুদ্ধে রাজসাক্ষী হচ্ছেন জ্যাকুলিন!
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, কখন কী করবেন, জেনে নেয়া যাক
বোলিংয়ে বাংলাদেশ
বর্তমান মজুত গ্যাসে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব
দূরপাল্লার বাসে ভাড়া বাড়ানোর প্রস্তাব
হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু
এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ
এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.