সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

সরাসরি বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কায় বাংলাদেশ!

ক্রীড়া ডেস্ক

ছবি : সংগৃহীত

ওয়ানডে ফরম্যাটে নাকি ভালো খেলে বাংলাদেশ। অথচ পছন্দের এ ফরম্যাটেই কিনা সরাসরি বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কায় টাইগাররা। বর্তমানে আইসিসিরি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ১০ নম্বর অবস্থানে বাংলাদেশ। এখান থেকে অবস্থার উন্নতি করতে না পারলে হারাবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের সুযোগ। সে ক্ষেত্রে বাছাই পর্বের ঝুঁকিপূর্ণ পথ পাড়ি দিতে হবে টাইগারদের।

দুই মাসের ব্যবধানে ওডিআই র‌্যাঙ্কিংয়ে অধঃপতন হয়েছে টাইগারদের। গত মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে একটা ম্যাচ জিতে নবম স্থানে উঠেছিল বাংলাদেশ।

কিন্তু রোববার (১০ আগস্ট) ওয়েস্ট ইন্ডিজের কাছে পাকিস্তানের হারে ফের অবনতি হয়েছে বাংলাদেশের। জায়গা ছেড়ে দিতে হয়েছে ক্যারিবিয়ানদের। ফলে ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলা নিয়ে নানান সমীকরণের সামনে দাড়িয়ে টাইগাররা।

আগামী বিশ্বকাপ হবে ১৪ দলের। র‌্যাংকিংয়ের শীর্ষ ৮ দল সরাসরি খেলবে মূল আসরে। এছাড়া দুই আয়োজক দক্ষিণ আফ্রিকা আর জিম্বাবুয়ের বিশ্বকাপ নিশ্চিত স্বাগতিক কোটায়। এ মুহূর্তে প্রোটিয়ারা আছে র‌্যাঙ্কিংয়ের ছয়ে, সেরা আটে জায়গা ধরে রাখতে পারলে র‌্যাঙ্কিংয়ের নয় নম্বর দলও সরাসরি বিশ্বকাপ খেলবে। তবে অবস্থানের উন্নতি করতে না পারলে সেক্ষেত্রে বাছাই পর্ব খেলতেই হবে বাংলাদেশকে।

২০২৭ সালের ৩১ শে মার্চের র‌্যাঙ্কিং অনুযায়ী বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা হবে। সে অনুযায়ী র‌্যাঙ্কিংয়ের উন্নতি করতে বাংলাদেশ পাচ্ছে বেশ কিছু ম্যাচ। ফিউচার ট্যুর প্রোগ্রাম বলছে, এ সময়ের মধ্যে ভাগ্য বদলাতে ২৬ ওডিআই পাচ্ছে টাইগাররা। তবে ১১টি ম্যাচ বাংলাদেশের চেয়ে অপেক্ষাকৃত দুর্বর দলের সঙ্গে হওয়ায় জিতলেও তাতে লাভ সামান্য । কিন্তু হারলে ক্ষতির পরিমাণ বেশি।

বছর দুয়েক আগেও ওডিআই ফরম্যাটে দারুণ ছন্দে ছিল টাইগাররা। তামিম ইকবালের অধীনে ৩৫ ম্যাচে ২১ জয় পাওয়া বাংলাদেশ শেষ দুই বছরে ৩৪ ওয়ানডেতে জিতেছে মাত্র ৯ টি। পরে বোলিংয়েই যেখানে ভুগতে হয়েছে বেশি। ১৫ ম্যাচে ১১ বারই রান ডিফেন্ড করতে পারেনি বোলিং অ্যাটাক।

সিনিয়র ক্রিকেটারদের বিদায় ছাড়াও এমন করুণ অবস্থার পেছনে কারণ আছে অনেকগুলোই। মানহীন ঘরোয়া ক্রিকেট আর নীতিনির্ধারকদের পরিকল্পনার অভাবে ভুগছে টাইগাররা। নতুন অধিনায়ক মেহেদি হাসান মিরাজের সামনে তাই এখন চ্যালেঞ্জটা বেশি। দলকে একই সুতোয় গাঁথতে না পারলে ১০ দলের বাছাইপর্বে খেলতে হবে বাংলাদেশকে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

পশ্চিমবঙ্গের পর উত্তর প্রদেশেও কুরবানিতে নতুন নির্দেশনা
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
এলেঙ্গায় রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ১৭ জন নিহত
বিকেলে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন
বিশ্বকাপ ফুটবলের থিম সং প্রকাশ
২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড
হামে প্রাণ গেলো আরও ১৬ শিশুর
যেভাবে বানাবেন খাসির মাংসের কালাভুনা
বিয়ে করলেন কঙ্গনা!
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে রাষ্ট্রীয় খরচে মামলা পরিচালনার জন্য আইনজীবী নিয়োগ
জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
রামিসা হত্যার ঘটনায় অভিযোগ গঠনের শুনানি ১ জুন
এলপিএলের ড্রাফটে ৪৮ বাংলাদেশি ক্রিকেটার
রাফসানের সঙ্গে আমিই প্রথম যোগাযোগ করি: জেফার
নকলায় কুরবানি বিষয়ে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা
কক্সবাজার আদালত চত্বরে প্রকাশ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ২
বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণ, নিহত ৩
নালিতাবাড়ীতে এক হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
বায়তুল মুকাররমে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.