সরকার পলাতক থাকা ৪০ পুলিশ কর্মকর্তার ‘পুলিশ পদক’ প্রত্যাহার করেছে সরকার। এই কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- ডিআইজি, পুলিশ সুপার ও পুলিশ পরিদর্শক। সবাই পলাতক এবং সাময়িক বরখাস্ত অবস্থায় আছেন।
পদকগুলো ২০১০, ২০১১, ২০১৩, ২০১৪, ২০১৬, ২০১৭, ২০১৮, ২০১৯, ২০২০ ও ২০২২ সালে প্রদান করা হয়েছিল।
আজ রোববার (১০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে৷ এতে সই করেছেন সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমেদ৷
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদক প্রত্যাহারকৃত পুলিশ সদস্যদের অনুকূলে পদক সংক্রান্ত আর্থিক সুবিধাদি বন্ধ করা হলো এবং পূর্বে পদক সংক্রান্ত গৃহীত যাবতীয় অর্থ ফেরত প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হলো।








