এইচএসসি ও সমমানের ২২ ও ২৪ জুলাইয়ের স্থগিত পরীক্ষা একই দিনে নেওয়া হবে। ২২ জুলাইয়ের পরীক্ষা সকালে এবং ২৪ জুলাইয়ের পরীক্ষা বিকেলে নেওয়া হবে। শিক্ষা উপদেষ্টা সি আর আবরার এ তথ্য জানিয়েছেন। তবে কবে এই দুই পরীক্ষা নেওয়া হবে এখনো সেই সিদ্ধান্ত হয়নি বলে জানান উপদেষ্টা।
আজ বুধবার (২৩ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এ তথ্য জানান।
তিনি বলেন, ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা কবে নেওয়া হবে বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানিয়ে দেব। তবে ২২ জুলাইয়ের পরীক্ষা সকালে এবং ২৪ জুলাইয়ের পরীক্ষা একই দিন বিকেলে নেওয়া হবে।








