শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২, ২৪ রমজান ১৪৪৭, বসন্তকাল

এসএসসিতে ১৩৪ শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করেনি

শিক্ষা প্রতিবেদক

ছবি : সংগৃহীত

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে দেখা গেছে, সারাদেশে ১৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।

এ বছর দেশের ৩ হাজার ৭১৪টি কেন্দ্র থেকে মোট ৩০ হাজার ৮৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা গত বছরের তুলনায় অনেক বেড়েছে—২০২৪ সালে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৫১টি। অর্থাৎ, এবার সেই সংখ্যা বেড়েছে আরও ৮৩টি।

অন্যদিকে, শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। এ বছর এমন প্রতিষ্ঠান আছে ৯৮৪টি, যেখানে গত বছর এ সংখ্যা ছিল ২ হাজার ৯৬৮টি।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে একযোগে ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহসহ দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা বোর্ড এবং কারিগরি বোর্ড এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করে।

ফলপ্রকাশ উপলক্ষে শিক্ষা বোর্ডগুলোর মধ্যে কোনো আনুষ্ঠানিকতা না থাকলেও, ঢাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য দেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবীর।

চলতি বছরের এসএসসি পরীক্ষা শুরু হয় গত ১০ এপ্রিল এবং শেষ হয় ১৩ মে। এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন, যা আগের বছরের তুলনায় প্রায় এক লাখ কম। এবারের ফলাফল তৈরি করা হয়েছে ‘বাস্তব মূল্যায়ন নীতি’ অনুসরণ করে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

মোজতবা খামেনির তথ্য দিতে পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
সরকারি কর্মকর্তাদের ওমান ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের
ইরানের ব্যাপক হামলায় জ্বলছে ইসরায়েল
টিসিবির পণ্য কালোবাজারে বিক্রির অভিযোগ
ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন আজ
ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই আসে না: শিক্ষামন্ত্রী
এসএসসি তথা পাবলিক পরীক্ষা আইন পরিবর্তন করতেই হবে: শিক্ষামন্ত্রী
মির্জা আব্বাসের দ্বিতীয় দফার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন
‘ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চ্যালেঞ্জ আছে’
মির্জা আব্বাসের দ্বিতীয় দফার অস্ত্রোপচার চলছে
কাতারে আটকে পড়া ৪৩০ জন বাংলাদেশি দেশে ফিরেছে
ইরানে আজ রাতে সর্বোচ্চ সংখ্যক হামলার হুমকি
শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে মন্ত্রী বা অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী
মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
‘বিএনপিকে ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হচ্ছে’
বেঁচে আছেন আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী
জানা গেল মির্জা আব্বাসকে কখন সিঙ্গাপুর নেওয়া হবে
ঈদ উপলক্ষে ডিএমপির বিশেষ নির্দেশনা
রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করলো যুক্তরাষ্ট্র
তুরস্কে ভয়াবহ ভূমিকম্প

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.