শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩, ২৯ শাওয়াল ১৪৪৭, গ্রীষ্মকাল

ঢাকায় গণতন্ত্র প্রতিষ্ঠায় ট্রাম্প প্রশাসনের ‘আগ্রহ খুবই সীমিত’: কুগেলম্যান

আন্তর্জাতিক ডেস্ক

ছবি : সংগৃহীত

বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা বা রাষ্ট্রগঠনে সহায়তার বিষয়ে ট্রাম্প প্রশাসনের ‘আগ্রহ খুবই সীমিত’ বলে মন্তব্য করেছেন ওয়াশিংটনভিত্তিক দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক মাইকেল কুগেলম্যান। তার মতে, বর্তমান হোয়াইট হাউজ ঢাকার সঙ্গে সম্পর্ককে মূলত বাণিজ্যিক স্বার্থ এবং ভূরাজনৈতিক প্রতিযোগিতার চোখে দেখছে।

কুগেলম্যান বলেন, বাইডেন প্রশাসনের শেষ দিকে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন কারিগরি সহায়তা ও উন্নয়ন প্রতিশ্রুতি দেখা গেলেও ট্রাম্প প্রশাসনের নীতিতে সে ধরনের অগ্রাধিকার নেই। গত আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর দেশে অন্তর্বর্তী সরকারের মাধ্যমে যে গণতান্ত্রিক পরিবেশ গঠনের চেষ্টা চলছিল, তা নতুন প্রশাসনের কাছে মূল এজেন্ডা নয়।

তিনি বলেন, “ওয়াশিংটনের দৃষ্টিতে এখন বাংলাদেশ শুধু বাণিজ্যিক সুযোগ ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা প্রতিযোগিতার একটি অংশ মাত্র।” কুগেলম্যান মনে করেন, যুক্তরাষ্ট্র এখন চীন মোকাবিলার কৌশলের অংশ হিসেবেই বাংলাদেশকে বিবেচনা করছে।

তিনি আরও জানান, সম্প্রতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যকার ফোনালাপেই স্পষ্ট—এই মুহূর্তে ট্রাম্প প্রশাসনের অগ্রাধিকার বাণিজ্য ও নিরাপত্তা। তারা অর্থনৈতিক অংশীদারত্ব এবং ইন্দো-প্যাসিফিক নিরাপত্তা ইস্যুতে আলোচনা করেছেন, যেখানে গণতন্ত্র বিষয়টি ছিল গৌণ।

বাংলাদেশের জন্য এতে জটিলতা বাড়তে পারে বলেও সতর্ক করেন কুগেলম্যান। কারণ, বাণিজ্য চুক্তি না হলে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের বাজারে ৩৭ শতাংশ শুল্ক গুনতে হতে পারে। অন্যদিকে, দেশের দীর্ঘদিনের জোটনিরপেক্ষ পররাষ্ট্রনীতিও হুমকির মুখে পড়তে পারে।

তিনি বলেন, “বাংলাদেশ এখন একটি স্পর্শকাতর কূটনৈতিক মোড়ে দাঁড়িয়ে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রাখতে হলেও চীনের সঙ্গে ভারসাম্য রক্ষা করা জরুরি।” মার্কো রুবিওর সঙ্গে ইউনূসের ফোনালাপকে তিনি দ্বিতীয় ট্রাম্প প্রশাসনের আমলে ঢাকা-ওয়াশিংটনের সম্পর্কের ভবিষ্যতের প্রতিচ্ছবি হিসেবেও দেখছেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
‘শিক্ষক নিয়োগে মেধাবীদের নির্বাচন নিশ্চিত করা হবে’
‘এই দেশ আমাদের, অন্যকেউ গড়ে দিয়ে যাবেনা’
আজ হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ইসরাইল-লেবাননের যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব
১৭ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার
বিদ্যুৎ উৎপাদনে কমিশনিং লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
শীঘ্রই জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়াচ্ছে
হামের চিকিৎসায় এবার ৮ সদস্যের মেডিকলে বোর্ড গঠন
হজ কাদের জন্য ফরজ?
এনটিআরসিএ’র শিক্ষক শূন্যপদ ৭৭ হাজার
নতুন ২ দিবস পালনের সিদ্ধান্ত সরকারের
শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট
বিসিএস পরীক্ষার সিলেবাসে আসছে পরিবর্তন
বেগম খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচটি প্রতিষ্ঠান পেলো স্বাধীনতা পুরস্কার
প্রতিশোধ প্রতিহিংসা নয়, সহনশীলতাকে গুরুত্ব দিন: প্রধানমন্ত্রী
২৭ ভরি স্বর্ণালংকারসহ প্রতারক তান্ত্রিককে গ্রেফতার করেছে পিবিআই

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.