শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২, ২৪ রমজান ১৪৪৭, বসন্তকাল

খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার প্রস্তাব!

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

২০২৪ এর ৫ আগস্ট প্রবল গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন হয়। কিন্তু আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার এক বছর পার হতে চললেও এখনো দিব্যি ক্ষমতা রয়েছেন হাসিনার নিয়োগ দেওয়া রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু।

সোমবার (৩০ জুন) সন্ধ্যায় জনপ্রিয় লেখক, গবেষক ও ইউটিউবার পিনাকী ভট্টাচার্য তার ইউটিউবে ‘চুপ্পু আউট, কে হচ্ছেন রাষ্ট্রপতি’ ? শিরোনামে একটি ভিডিও আপলোড করেছেন। মাত্র তিন ঘণ্টায় ৪ লাখেরও বেশি মানুষ ভিডিওটি দেখেছেন।

পিনাকী সেখানে বলেছেন, ভয়ংকর এক লড়াইয়ের পর আমরা হাসিনাকে বিদায় করতে পেরেছিলাম। কিন্তু এক বছরও পার হলেও আমরা হাসিনার শাসনের অবশেষ দূর করতে পেরেছি? এই প্রশ্নের মুখে দাঁড়ালে আমরা বিহ্বল হয়ে যাই। আমরা পারিনি। কিন্তু কেন পারিনি আর কি করলে এই পারা সম্ভব?

ভিডিওতে পিনাকী বলেন, হাসিনা তার আমলের শেষ দিকে মুজিব বাহিনীর লোক ছাড়া কাউকে রাষ্ট্রপতি বানাতো না। চুপ্পু এখনো রাষ্ট্রপতি হিসেবে আছে। এ পর্যায়ে পিনাকী তার আগের একটি ভিডিওর কিছু অংশ দেখান। সেখানে বর্তমান রাষ্ট্রপতি বলেন, আমি প্রধানমন্ত্রী (শেখ হাসিনাকে) সালাম করতে গেলে তিনি সেটা নিতেন না। তো আমি দেখতাম যে, তার চরণের ধুলো আমি পাই না। আমার মিশ্র প্রতিক্রিয়া হচ্ছিল।

ইউটিউবের এই ভিডিওতে পিনাকী বর্তমান রাষ্ট্রপতিকে বাদ দিয়ে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি বানানোর প্রস্তাব পেশ করেছেন। তিনি বলেন, একজনই আছেন বাংলাদেশে প্রেসিডেন্ট হওয়ার যোগ্য। তিনি হচ্ছেন, বেগম খালেদা জিয়া। তিনি আমাদের ইতিহাসের মহানায়ক। তিনি আমাদেরকে শিখিয়েছেন কীভাবে অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে থাকতে হয়।

খালেদা জিয়া বলেছিলেন, ‘ওদের হাতে গোলামির জিঞ্জির, আর আমাদের হাতে স্বাধীনতার পতাকা’।

পিনাকী প্রত্যাশা ব্যক্ত করেন, খালেদা জিয়া আর ড. মুহাম্মদ ইউনূস এই দুইজন মিলে আমাদের নতুন বাংলাদেশের সূচনায় পৌঁছে দেবেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

মোজতবা খামেনির তথ্য দিতে পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
সরকারি কর্মকর্তাদের ওমান ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের
ইরানের ব্যাপক হামলায় জ্বলছে ইসরায়েল
টিসিবির পণ্য কালোবাজারে বিক্রির অভিযোগ
ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন আজ
ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই আসে না: শিক্ষামন্ত্রী
এসএসসি তথা পাবলিক পরীক্ষা আইন পরিবর্তন করতেই হবে: শিক্ষামন্ত্রী
মির্জা আব্বাসের দ্বিতীয় দফার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন
‘ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চ্যালেঞ্জ আছে’
মির্জা আব্বাসের দ্বিতীয় দফার অস্ত্রোপচার চলছে
কাতারে আটকে পড়া ৪৩০ জন বাংলাদেশি দেশে ফিরেছে
ইরানে আজ রাতে সর্বোচ্চ সংখ্যক হামলার হুমকি
শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে মন্ত্রী বা অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী
মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
‘বিএনপিকে ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হচ্ছে’
বেঁচে আছেন আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী
জানা গেল মির্জা আব্বাসকে কখন সিঙ্গাপুর নেওয়া হবে
ঈদ উপলক্ষে ডিএমপির বিশেষ নির্দেশনা
রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করলো যুক্তরাষ্ট্র
তুরস্কে ভয়াবহ ভূমিকম্প

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.