শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩, ২৯ শাওয়াল ১৪৪৭, গ্রীষ্মকাল

নতুন জঙ্গি সংগঠনের সন্ধান পেলো র‍্যাব

‘শাহাদাত’ নামে নতুন এক জঙ্গি সংগঠনের সন্ধান পাবার দাবি করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র‍্যাব। গ্রেপ্তার করা হয়েছে এই নতুন জঙ্গি সংগঠনের প্রধানসহ দুই জন প্রশিক্ষককে। উদ্ধার করা হয়েছে উগ্রবাদী বইসহ বিভিন্ন সরঞ্জাম।

শনিবার (২৫ মে) সকালে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য ছিলো তারা। তবে সম্প্রতি শাহাদাত নামে নতুন করে জঙ্গি সংগঠন খোলে তারা। দাওয়াতি কার্যক্রম পরিচালনা করে ঢাকা, চট্টগ্রাম ও সাতক্ষীরা অঞ্চলে। এ কাজে ব্যবহার করতো গোপনীয় ভিওআইপি অ্যাপস। সদস্যদের অস্ত্রসহ বিভিন্ন প্রশিক্ষণ দেয়া হতো বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।

গ্রেপ্তার ৩ জন হলেন- মো. ইসমাইল হোসেন (২৫), মো. জিহাদ হোসেন ওরফে হুজাইফা (২৪) এবং মো. আমিনুল ইসলাম (২৫)। এদের মধ্যে ইসমাইল হোসেন রিক্রুটিং শাখার প্রধান; অন্য দুইজন আঞ্চলিক প্রশিক্ষক।

সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম জানান, তারা কৌশল হিসেবে আনসার আল ইসলামের আড়ালে ‘শাহাদাত’ নামে নতুন একটি জঙ্গি সংগঠন তৈরি করে কার্যক্রম পরিচালনা করে আসছে। তারা আফগানিস্তানে তালেবানের উত্থানে উদ্বুদ্ধ এবং আল-কায়েদা মতাদর্শে বিশ্বাসী।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
‘শিক্ষক নিয়োগে মেধাবীদের নির্বাচন নিশ্চিত করা হবে’
‘এই দেশ আমাদের, অন্যকেউ গড়ে দিয়ে যাবেনা’
আজ হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ইসরাইল-লেবাননের যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব
১৭ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার
বিদ্যুৎ উৎপাদনে কমিশনিং লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
শীঘ্রই জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়াচ্ছে
হামের চিকিৎসায় এবার ৮ সদস্যের মেডিকলে বোর্ড গঠন
হজ কাদের জন্য ফরজ?
এনটিআরসিএ’র শিক্ষক শূন্যপদ ৭৭ হাজার
নতুন ২ দিবস পালনের সিদ্ধান্ত সরকারের
শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট
বিসিএস পরীক্ষার সিলেবাসে আসছে পরিবর্তন
বেগম খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচটি প্রতিষ্ঠান পেলো স্বাধীনতা পুরস্কার
প্রতিশোধ প্রতিহিংসা নয়, সহনশীলতাকে গুরুত্ব দিন: প্রধানমন্ত্রী
২৭ ভরি স্বর্ণালংকারসহ প্রতারক তান্ত্রিককে গ্রেফতার করেছে পিবিআই

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.