মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩, ১০ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

চারুকলা অনুষদে আগুন, ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ সম্পূর্ণভাবে পুড়ে ছাই

পহেলা বৈশাখকে সামনে রেখে চারুকলা অনুষদের তৈরি প্রতীকী শিল্পকর্ম ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ সম্পূর্ণভাবে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এ ছাড়া আংশিকভাবে পুড়েছে অপর প্রতীক ‘শান্তির পায়রা’।

ঘটনাটি ঘটেছে আজ শনিবার (১২ এপ্রিল) ভোর প্রায় ৪টা ৫০ মিনিটে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. ইসরাফিল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ফ্যাসিবাদের মুখাকৃতিকে টার্গেট করে আগুন লাগানো হয়েছে। এটি সম্পূর্ণ পুড়ে গেছে। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই সব ছাই হয়ে যায়।”

ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে এবং তদন্ত শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এবারের বাংলা নববর্ষের প্রতিপাদ্য ছিল: ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’। এ প্রতিপাদ্যকে কেন্দ্র করেই মূল মোটিফ হিসেবে তৈরি করা হয়েছিল ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’।

তবে এবার ‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তন করে করা হয়েছে: ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’। এই শোভাযাত্রায় ২৮টি জাতিগোষ্ঠীর অংশগ্রহণের কথা রয়েছে।

ঘটনার পেছনে নাশকতার আশঙ্কা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চারুকলা অনুষদের শিক্ষক-শিল্পীরা এ ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের মতে, এটি কেবল শিল্পকলার ওপর আঘাত নয়, বরং মত প্রকাশের স্বাধীনতা এবং সংস্কৃতির বিরুদ্ধেও একটি সুস্পষ্ট বার্তা।

একাধিক সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে ঘটনাটি তদন্তে মাঠে নেমেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং সন্দেহভাজনদের শনাক্তে কাজ চলছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

মার্কিন অবরোধ ডিঙিয়ে তেল রপ্তানি করছে ইরান
“রক্তদানে আমরা শেরপুর” সংগঠনের নকলা কমিটি গঠন: সভাপতি সোহাগ, সম্পাদক সজিব
মেয়েদের স্নাতক পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর
প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
মা-বোনদের এলপিজি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচসহ টিভিতে আজকের খেলা
রাশিয়া পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি
‘জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে’
হাম ও এর উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
ফের শাহবাগে শিক্ষক-পুলিশ মুখোমুখি
প্রশ্নপত্র ফাঁসের গুজবে কান দেবেন না: শিক্ষামন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক অনুষ্ঠিত
মাস সেরার পুরস্কার জিতে ইতিহাস গড়লেন ইয়ামাল
উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর
২০২৭ সালের এসএসসি পরীক্ষা ডিসেম্বরেই নেওয়ার পরিকল্পনা
মৃত্যুর পর ভাইরাল অভিনেত্রীর পোস্ট!
‘ইনশাআল্লাহ’ বলা সেই হলিউড অভিনেত্রীকে ভক্তের কুরআন উপহার
ভাঙন থামছে না ভোগাইয়ের, আতঙ্কে বেনীরগোপবাসী
জামায়াত আমিরের মন্তব্যে মির্জা ফখরুলের ক্ষোভ
বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিত

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.