মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩, ৩ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

বাংলাদেশে ঢোকার সময় রোহিঙ্গাবাহী ট্রলার ডুবি : উদ্ধার ২৫, বিজিবি সদস্য নিখোঁজ

কক্সবাজারের টেকনাফের নাফ নদীর শাহপরীর দ্বীপ এলাকায় মিয়ানমার থেকে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাবোঝাই একটি ট্রলার ডুবে গেছে।

শুক্রবার (২১ মার্চ) ভোরে ঘটে যাওয়া এই ঘটনায় এখন পর্যন্ত ২৫ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধারকাজ চালানোর সময় বিজিবির এক সদস্য নিখোঁজ রয়েছেন।

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরে শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া ঘাটের কাছে রোহিঙ্গাবাহী একটি ট্রলার অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় তলা ফেটে ডুবে যায়। খবর পেয়ে বিজিবি সদস্যরা স্থানীয় জেলেদের সহায়তায় উদ্ধার অভিযান পরিচালনা করেন এবং ২৫ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন।

তবে এ উদ্ধার অভিযানের সময় বিজিবির এক সিপাহী সদস্য নিখোঁজ হন। তিনি টেকনাফের শাহপরীর দ্বীপ বিজিবি বিওপিতে কর্মরত ছিলেন।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, ‘রোহিঙ্গা বহনকারী একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে বলে শুনেছি। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।’

স্থানীয় বাসিন্দারা জানান, বিজিবির এক সদস্য রোহিঙ্গাবহনকারী নৌকাটিতে ওঠার পর সেটি সাগরের উত্তাল ঢেউয়ে ডুবে যায়। স্থানীয় জেলে ও বিজিবি সদস্যদের সহায়তায় ২৫ জন রোহিঙ্গাকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনো নিখোঁজ বিজিবি সদস্য ও আরও কিছু রোহিঙ্গার সন্ধানে তল্লাশি চলছে।

ট্রলার মালিক মো. আমিন জানান, বিজিবির ওই সদস্য রোহিঙ্গাদের আটক করতে তার মাছ ধরার নৌকাটি নিয়ে গিয়েছিলেন। তবে উত্তাল ঢেউয়ের কারণে ট্রলারটি ডুবে যায়।

বর্তমানে বিজিবি ও স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে উদ্ধার অভিযান চলছে। নিখোঁজদের সন্ধানে সাগরে তল্লাশি অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ভারত ও রাশিয়া থেকে জ্বালানি আমদানির উদ্যোগ: বাণিজ্যমন্ত্রী
মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা
এবার সংরক্ষিত নারী আসনে জামায়াত জোট প্রার্থীদের তালিকা প্রকাশ
শেরপুরের মেয়ে সানসিলা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন
হরমুজে ইরানের পতাকাবাহী জাহাজ জব্দ, প্রতিশোধের ঘোষণা তেহরানের
বিএনপির মনোনয়ন পেলেন ‘মায়ের ডাক’র তুলি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
প্রেমিকের বিরুদ্ধে রাজসাক্ষী হচ্ছেন জ্যাকুলিন!
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, কখন কী করবেন, জেনে নেয়া যাক
বোলিংয়ে বাংলাদেশ
বর্তমান মজুত গ্যাসে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব
দূরপাল্লার বাসে ভাড়া বাড়ানোর প্রস্তাব
হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু
এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ
এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.