বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩, ৫ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

সংসার ভাঙছে গোবিন্দ-সুনীতার!

বলিউড অভিনেতা গোবিন্দর ৩৭ বছরের সংসার স্ত্রী সুনীতা আহুজার সঙ্গে। দাম্পত্য জীবনের শুরুর দিকে অবশ্য গোবিন্দ সবার কাছ থেকে স্ত্রীকে লুকিয়ে রেখেছিলেন। তিনি মনে করেছিলেন নায়কের বিয়ের কথা জানতে পারলে ভক্তরা তার সিনেমা দেখবেন না, তারকা খ্যাতিতে ভাটা পড়বে। তবে বছর তিনেকের মাথায় সকলকে জানান তিনি বিবাহিত। তারপর দীর্ঘ সময় একে অপরের পাশে ঢাল হয়ে থেকেছেন।

তবে এত বছরের দাম্পত্য হওয়া সত্ত্বেও একসঙ্গে বাস করেন না গোবিন্দ-সুনীতা। তাদের ছাদ আলাদা, সম্প্রতি জানিয়েছেন সুনীতা। দুই সন্তানকে নিয়ে তিনি থাকেন ফ্ল্যাটে। ঠিক তার উল্টো দিকে নিজের বাংলোয় একা থাকেন অভিনেতা। আর সুনীতা এসব কথা জানানোর পর থেকেই তাদের বিবাহ বিচ্ছেদের গুঞ্জন শুরু।

এবার যেন সেটাই সত্যি হতে চলেছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, এত বছরের সম্পর্কে দাঁড়ি টানতে চলছেন গোবিন্দ-সুনীতা। দীর্ঘদিন বলিউডে ‘সুখী দম্পতি’ হিসাবেই পরিচিত ছিলেন তারা। তবে এবার শোনা যাচ্ছে, এই বয়সে পরকীয়া জড়িয়েছেন নায়ক!

যদিও এ প্রসঙ্গে এখনও পর্যন্ত নীরব এই দম্পতি। শোনা যাচ্ছে, মেয়ে টিনার থেকে ছোট বয়সী এক মারাঠি অভিনেত্রীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন গোবিন্দ। যেটাই অন্যতম কারণ তাদের সংসার ভাঙনের।

তবে ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, এটা ছাড়াও গোবিন্দ-সুনীতার সংসারে অশান্তির নেপথ্যে রয়েছে আরও বেশ কিছু সম্ভাব্য কারণ।

অভিনেতার দীর্ঘদিনের সহকারী শশী সিনহা বলেছেন, ‘বেশ কয়েকদিন ধরেই তাদের সম্পর্কে ওঠাপড়া চলছে। পরিবারের তরফে এমন কিছু মন্তব্য করা হয়েছে সংবাদমাধ্যমে যার ফলে সমস্যার সূত্রপাত। যদিও এর বেশি কিছু গোবিন্দ জানাতে চান না। খুব শিগগিরই একটি সিনেমার কাজে হাত দেবেন। তার আগে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।’

এদিকে গোবিন্দের ভাগ্নি আরতি সিংহ অবশ্য মামা-মামির বিচ্ছেদের খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। আরতির কথায়, ‘আমার মামা-মামির সম্পর্ক ভীষণ মজবুত, হতেই পারে না এমন কিছু।’

একই সুর ভাগ্নে ক্রুষ্ণা অভিষেকের কণ্ঠেও। তিনি বলেন, ‘এটা হতেই পারে না, তাদের বিচ্ছেদ সম্ভব নয়।’

যদিও শোনা যাচ্ছে সুনীতাই নাকি বিচ্ছেদের নোটিশ পাঠিয়েছেন গোবিন্দকে। বেশ কয়েক বছর ধরেই ছেলেমেয়েকে নিয়ে একাই থাকেন অভিনেতাপত্নী।

এমনটা ঘটতে পারে বলে আগেই আশঙ্কা করেছিলেন সুনীতা। এক সাক্ষাৎকারে সুনীতা জানিয়েছিলেন, তিনি এখন আর গোবিন্দকে বিশ্বাস করেন না। তিনি বলেন, ‘আগে আমাদের দাম্পত্যে সুরক্ষিত বোধ করতাম। কিন্তু এখন আর করি না। এখন ওর ৬০-এর বেশি বয়স। জানি না, কখন কী করবে।’

সুনীতা জানান, আগে কাজের ব্যস্ততায় কোন রকম পরকীয়ায় জড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল না গোবিন্দের। সুনীতার কথায়, ‘কিন্তু এখন তো বসেই থাকে। তাই ভয় হয়, কিছু করে না বসে!’

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ইরানে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠাল বাংলাদেশ
মনোনয়ন বাতিল নিয়ে যা বললেন মনিরা শারমিন
নকলায় হামদর্দ এর উদ্যোগে আমরুপালি শরবত বিতরণ
প্রবাসীরা ভালো থাকলে দেশও ভালো থাকবে: জামায়াত আমির
বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ
ইসরায়েলি হামলায় লেবাননে সাংবাদিকসহ নিহত ৫
পুলিশের ১৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর
হরমুজ প্রণালি খুলে দেয়া সম্ভব নয়: ইরান
এলজিআরডির ২০০ ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ে হস্তান্তরের ঘোষণা
শিগগিরই নিয়োগ দেওয়া হবে ১ লাখ স্বাস্থ্যকর্মী: স্বাস্থ্যমন্ত্রী
এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ
পেপ্যাল আসছে দেশে, কার্ড পাবেন ২ লাখ ফ্রিল্যান্সার
পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল
ধান-চালের সরকারি দাম নির্ধারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির শর্ত কী?
জ্বালানি তেলের দাম নিয়ে শেয়ারবাজারে অস্থিরতা
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ তিন দপ্তরে নতুন সচিব
‘সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে’
স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী
পরীক্ষা সুন্দর হয়েছে, প্রশ্নফাঁস-নকলের ঘটনা ঘটেনি: শিক্ষামন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.