শোনা গেছে অতীত ঝেড়ে ফেলেছেন বলিউড তারকা আমির খান। ৫৯-এ পা দিয়েও জীবনে নামিয়েছেন ভরা বসন্ত। সম্প্রতি ছড়িয়ের পড়া মিস্টার পারফেকশনিস্টের প্রেমের গুঞ্জন অন্তত তাই বলে।
এবার জানা গেল বলিউড বাদশাহ শাহরুখের সঙ্গেও যোগ রয়েছে তার নতুন প্রেমিকার। কেননা ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে আমিরের প্রেমিকার নাম গৌরী। অন্যদিকে কিং খানের স্ত্রীর নামও গৌরী। ভালোয় ভালোয় বিয়েটা হলে শাহরুখের মতো আমিরের জীবনও একই নামের আলোয় আলোকিত হবে।
যদিও আমির খানের গোপনীয়তার স্বার্থে সেই নারীর পরিচয় খোলাসা করা হয়নি। তবে জানা গেছে ওই লাস্যময়ীর বাড়ি বেঙ্গালুরু।








