দেশের ঢাকা-চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন।
গত বছরের অক্টোবরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের ৬৫৩১ জনকে চূড়ান্তভাবে সুপারিশ করা হলেও আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) আদালতের রায়ে কোটা পদ্ধতি অনুসরণ করে প্রকাশিত ফল বাতিল করা হয়।
বৃহস্পতিবার সকালে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ প্রকাশিত ফল বাতিল করে রায় দেন। এই রায়ের পরই সচিবালয়ের সামনে ব্যানার নিয়ে শান্তিপূর্ণ অবস্থান শুরু করেন শিক্ষকরা। শিক্ষকদের অবস্থান দেখে বেলা পৌনে ১টার দিকে সচিবালয়ের সবগুলো গেট বন্ধ করে দেওয়া হয়।
সূত্র : দৈনিক ইত্তেফাক








